Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বাংলাদেশের নির্বাচন ও ড. ইউনূস ইস্যু নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র
জাতীয়

বাংলাদেশের নির্বাচন ও ড. ইউনূস ইস্যু নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

By Tarek HasanJanuary 11, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : ৭ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচন প্রসঙ্গে বাংলাদেশের জনগণের গণতন্ত্রিক চর্চার আগ্রহ ও তা পূরণের প্রতি যুক্তরাষ্ট্রের সহায়ক অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের সমন্বয়ক অ্যাডমিরাল জন কিরবি। তবে হোয়াইট হাউস আয়োজিত ব্রিফিংয়ে নোবেলজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের কারাদণ্ড প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি এই কর্মকর্তা।

জনগণের গণতন্ত্রিক চর্চা

Advertisement

স্থানীয় সময় বুধবার (১০ জানুয়ারি) হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে বাংলাদেশে সদ্য সমাপ্ত নির্বাচনকে একতরফা উল্লেখ করে বিরোধী দলের ওপর সরকারের অব্যাহত দমননীতির প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে জন কিরবিকে প্রশ্ন করা হয়।

এক প্রশ্নের জবাবে কিরবি বলেন, অবাধ-সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক ধারার প্রতি বাংলাদেশের নাগরিকদের আকাঙ্ক্ষা পূরণে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কোনো পরিবর্তন হয়নি।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক চর্চা ও ধারা সমুন্নত রাখতে বিশ্বব্যাপী প্রয়োজনীয় পদক্ষেপ ও ব্যবস্থা নেওয়ার চেষ্টা যুক্তরাষ্ট্র অব্যাহত রেখেছে। সেই সঙ্গে মুক্ত এবং গতিশীল গণতন্ত্র নিশ্চিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন।

প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে প্রশ্নের জন্য আহ্বান জানালে ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপন করে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশের একতরফা নির্বাচন সমাপ্ত হয়েছে। নির্বাচন ঘিরে যেভাবে বিরোধী দলের ওপর আক্রমণ-গ্রেফতার-দমননীতি প্রয়োগ করা হয়েছে তাতে নিন্দা জানিয়েছে গোটা বিশ্ব। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই নির্বাচনের সমালোচনা করে এক প্রতিবেদনে বলেছে, বিরোধী দলের ওপর সরকারের পৈশাচিক আক্রমণ। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, বাইডেন প্রশাসনের বিশ্বব্যাপী সুষ্ঠু গণতন্ত্রিক ধারা প্রচারের সীমাবদ্ধতা দেখিয়ে দিল বাংলাদেশ। এর আগে আপনি বলেছিলেন— বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনে যা করা দরকার তা-ই করবেন। এরই ধারাবাহিকতায় নির্বাচনের পূর্বে আপনারা ভিসানীতি ঘোষণা করেছিলেন। বিশ্বব্যাপী বাইডেন প্রশাসনের গণতন্ত্র প্রচারের চেষ্টা বাংলাদেশে বাধাগ্রস্ত হয়েছে মর্মে যে সমালোচনা উঠেছে, সে বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?

এমন প্রশ্নের জবাবে কিরবি বলেন, অবশ্যই আমরা এখনো বিশ্বজুড়ে সক্রিয় এবং গতিশীল গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতাকে সমর্থন করি। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের প্রত্যাশার জায়গা থেকে আমাদের কোনো নড়চড় হয়নি। আমাদের সেই প্রত্যাশাটি হলো— একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা।

দ্বিতীয় এক প্রশ্নে ওই সংবাদকর্মী জানতে চান, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং কংগ্রেসনাল গোল্ড মেডেলেও ভূষিত হয়েছেন। (ইংরেজি) নববর্ষের প্রথম দিনে তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন বাংলাদেশের একটি আদালত। এটা সবার ধারণা যে, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশোধ পরায়ণতার শিকার হয়েছেন ড. ইউনূস। প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম সম্মাননাপ্রাপ্ত এবং এই হোয়াইট হাউসে একাধিকবার আসা ড. ইউনূসের এই রায়ের বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন অবগত কিনা?

https://inews.zoombangla.com/montri-dak-peye-history-gore-shorif/

সরাসরি উত্তর দেওয়া এড়িয়ে গিয়ে, জন কিরবি বলেন, তিনি এই প্রশ্ন গ্রহণ করেছেন এবং পরবর্তী সময়ে লিখিতভাবে তার উত্তর জানাবেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

July 14, 2026
ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

July 14, 2026
প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

July 14, 2026

Latest News

শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ

নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

বৃষ্টি

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

PM

সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে : প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa