স্পোর্টস ডেস্ক: মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনেও দাপট দেখিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে চার ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৪০১ রান করেছে টাইগাররা। ৪ উইকেট হাতে নিয়ে ৭৩ রানে এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশ দলের এমন পারফমেন্সের প্রশংসা করেছেন স্বাগতিক নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্ট।

ট্রেন্ট বোল্ট। (ফাইল ছবি)
Advertisement

তৃতীয় দিন ব্যাট হাতে বাংলাদেশ অনেক ভালো পারফরমেন্স করেছে বলে অকপটে স্বীকার করলেন বোল্ট। তিনি বলেন, ‘বাংলাদেশ খুব, খুব ভালো খেলেছে। দারুণ দৃঢ়তায় এখন পর্যন্ত ব্যবধান গড়ে দিয়েছে তারাই। আমাদের একের পর এক স্পেল করে যেতে বাধ্য করেছে তারা। এটাই আসলে টেস্ট ক্রিকেট। আমরা এখন যে অবস্থায় আছি, তাতে ম্যাচ হাতে থেকে খুব একটা বেরিয়ে যেতে দেইনি। শেষ বেলায় দু’টি উইকেট নিতে পেরে বেশ ভালো হয়েছে। কাল আমাদের জন্য বড় দিন। আশা করি আমরা শেষ পর্যন্ত এগিয়েই থাকবো।’

নিউজিল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশের ব্যাটাররা খুবই ভালো করেছে। দু’দলের জন্যই পরীক্ষা হবে আগামী দু’দিন, এমনটাই মনে করেন বোল্ট, ‘আমরা বাংলাদেশের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি, ঘরে ও বাইরে দুই জায়গাতেই। এখানে তারা খুবই ভালো ব্যাটিং করেছে। তারা উন্নতি করছে। আমরা তাদের হালকাভাবে নেইনি। খুব রোমাঞ্চকর লাগছে যে, ম্যাচ এখনও সমতায় আছে। দুই দলের জন্যই বড় পরীক্ষা হতে যাচ্ছে এই ম্যাচ।’

তিনি আরও বলেন, ‘এই মাঠে যে কটা টেস্ট হয়েছে সবগুলোই পাঁচ দিনে গড়িয়েছে। উইকেট ধীরে ধীরে খারাপ হতে শুরু করবে। কিন্তু এখন পর্যন্ত এমন কোন আভাস পায়নি। গ্রাউন্ডসম্যান আশা করেনি, টানা তিন দিন ৩০ ডিগ্রীর বেশি তাপমাত্রা থাকবে। এটা হয়তো দুই দলকেই উৎসাহ দিবে। আগামীকাল প্রথম ঘন্টায় কি হয়। বাংলাদেশ অবশ্যই চাইবে, ইনিংস আরও লম্বা করতে এবং আমাদের ওপর আরও চাপ সৃস্টি  করতে। প্রতিপক্ষকে দ্রুত গুটিয়ে দিতে হবে আমাদের। তবে বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে।’

এখন ম্যাচের ডে পরিস্থিতি, তাতে ম্যাচের তিনটি ফলই দেখছেন বোল্ট। তিনি বলেন, ‘আমি এই ম্যাচের তিনটি ফলাফলই দেখছি। ম্যাচের অবস্থা দেখে আমরা রোমাঞ্চিত।’

এই ইনিংসে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের সফল বোলার বোল্ট। তার সাথে আছেন নিল ওয়াগনার। দু’জনই ৩টি করে উইকেট নিয়েছেন। এখনও উইকেট শুন্য টিম সাউদি, কাইল জেমিসন ও রাচিন রবীন্দ্র।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.