স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সফরের পর এবার জিম্বাবুয়েতে পাড়ি জমাবে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আর বড় বিরতি পাচ্ছে না টাইগাররা। দেশে ফিরে দিন কয়েক বিশ্রাম নিয়েই সীমিত ওভারের সিরিজ খেলতে আবার জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওয়ানা দেবে বাংলাদেশ দল।

ফাইল ছবি
Advertisement

চলতি মাসের শেষদিকে শুরু এই সফরে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে সফরের সূচি ঘোষণা করেছে জিম্বাবুয়ে।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে দুই ভাগে ২০ এবং ২১ জুলাই দেশে ফিরবেন ক্রিকেটাররা। তারপর দিনকয়েক বিশ্রাম নিয়ে ২৬ জুলাই জিম্বাবুয়ের বিমানে চড়বেন তারা।

৩০ জুলাই টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর। এরপর ৩১ জুলাই ও ২ আগস্ট সিরিজের বাকি দুই ম্যাচ।

টি-টোয়েন্টি শেষে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের তিনটি ম্যাচ ৫, ৭ ও ১০ আগস্ট। দুই সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সূচি:

টি-টোয়েন্টি সিরিজ

৩০ জুলাই: প্রথম টি-টোয়েন্টি

৩১ জুলাই: দ্বিতীয় টি-টোয়েন্টি

২ আগস্ট: তৃতীয় টি-টোয়েন্টি

*সবগুলো ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

ওয়ানডে সিরিজ

৫ আগস্ট: প্রথম ওয়ানডে

৭ আগস্ট: দ্বিতীয় ওয়ানডে

১০ আগস্ট: তৃতীয় ওয়ানডে

* সবগুলো ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.