স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গেলেও খেলোয়াড় পরিবর্তনের সুযোগ রেখেছে আইসিসি। বাংলাদেশ দলে পরিবর্তনের সিদ্ধান্ত হতে পারে বৃহস্পতিবার নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তবে কোন কোন পজিশনে পরিবর্তন আসবে সেটি সম্পর্কে আগাম ধারণা দেননি তিনি।

অন্য একটি সূত্রে খবর, বোলিং ও ব্যাটিং বিভাগ মিলিয়ে একাধিক পরিবর্তন আসতে পারে বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপ দলে।

বিশ্বকাপের বাছাই রাউন্ডের দলগুলো ৯ থেকে ১৫ অক্টোবর খেলোয়াড় পরিবর্তন করতে পারবে। সরাসরি সুপার টুয়েলভে খেলা দলগুলোর জন্য ১৫ থেকে ২১ অক্টোবর খেলোয়াড় পরিবর্তনের সুযোগ রেখেছে আয়োজক কমিটি।

বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের আগেই স্কোয়াড পুনর্বিন্যাস করতে চলেছে বিসিবি। সেক্ষেত্রে সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলামরা আশায় থাকতে পারেন। বেধে দেয়া সময়ের পর ইনজুরি ছাড়া খেলোয়াড় পরিবর্তন করা যাবে না।
ক্রিকেট

Advertisement

আগামী ১৭ ও ১৯ অক্টোবর আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার বিপক্ষে ব্রিসবেনে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২২ অক্টোবর সিডনিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ শুরু হবে। সরাসরি মূল পর্বে সুযোগ পাওয়া বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর। হোবার্টে প্রথম রাউন্ড থেকে উঠে আসা একটি দল হবে টাইগারদের প্রথম প্রতিপক্ষ।

বাংলাদেশের বিশ্বকাপ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত।

রিজার্ভ: শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বকালের সেরা একাদশে সাকিব

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.