Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বাংলাদেশের বোলারদের উন্নতিতে সন্তুষ্ট ডোমিঙ্গো
ক্রিকেট (Cricket) খেলাধুলা জাতীয়

বাংলাদেশের বোলারদের উন্নতিতে সন্তুষ্ট ডোমিঙ্গো

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 3, 20202 Mins Read
বাংলাদেশের বোলারদের উন্নতিতে সন্তুষ্ট ডোমিঙ্গো
ফাইল ছবি
Advertisement

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের পেস বোলিং বিভাগ নিয়ে মাথাব্যাথা থাকলেও, দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর বিশ্বাস সম্প্রতি টাইগাররা একটি ভালো বোলিং গ্রুপ পেয়েছে। এদেরকে ভবিষ্যতের জন্য ভালোভাবে গড়ে তোলা সম্ভব।

তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন ও অন্যান্য বোলারদের কথা উল্লেখ করে ডোমিঙ্গো জানান, তারা এমন ধরনের বোলার, ক্রিকেটের যেকোন ফরম্যাটে খেলার সার্মথ্য রাখে এবং আরও উন্নতি করতে পারলে তারা যেকোন পরিস্থিতিতে আধিপত্য বিস্তার করতে সক্ষম হবে।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডোমিঙ্গো বলেন, ‘আমি মনে করি, পেসারদের নিয়ে ভালো একটি গ্রুপ গড়ে তোলা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এবাদত-রাহি-তাসকিন-মুস্তাফিজ-খালেদ ও আল-আমিন রয়েছে। আমরা ৬-৭ জনের একটি গ্রুপ গড়ে তুলছি, যারা সব ফরম্যাটেই খেলতে পারে। আগামী কয়েক বছরের মধ্যে দেশে ও বিদেশের মাটিতে ভালো করতে পারে।’

বিশেষভাবে তাসকিনের কাজে সন্তুস্ট ডোমিঙ্গো। দুর্দান্ত পেসার হওয়া সত্বেও ফিটনেস ও ধারাবাহিকতার কারনে নিজের প্রতিভাকে তুলে ধরতে পারেননি তাসকিন।

লকাডাউন চলাকালীন তাসকিন কঠোর পরিশ্রম করেছেন এবং নিজেকে ফিট করে তুলেছেন, যা ডোমিঙ্গোর কাছে প্রশংসনীয়।

তিনি বলেন, ‘তাসকিন কঠোর পরিশ্রম করেছে, যা আমাকে মুগ্ধ করেছে। সে ফিট হয়ে ফিরে এসেছে।’

মুস্তাফিজের প্রশংসা করে ডোমিঙ্গো জানান, নতুন বলের সাথে মানিয়ে নিতে কঠোর পরিশ্রম করেছে ফিজ। গেল কয়েক বছর ধরে, ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করনে দারুন দক্ষতা প্রমান করেছে সে, কিন্তু বড় ফরম্যাটে যোগ্যতা অনুযায়ী তেমন কিছু করতে পারেনি সে। তবে টেস্ট বোলার হিসেবে মুস্তাফিজকে গড়ে তুলতে বোলিং কোচ ওটিস গিবসন অনেক কাজ করেছে।

ডোমিঙ্গো বলেন, ‘মুস্তাফিজ নতুন বলে মানিয়ে নিতে অভ্যস্ত হয়েছে। ভালো কিছু লক্ষন দেখিয়েছে সে। আমরা এখনো রাহি ও এবাদতকে দেখিনি, যারা লকডাউনে ছিলো। খালেদও উন্নতি করেছে। আমি এটিও মনে করি, তরুণ হাসান মাহমুদের ভালো ভবিষ্যত রয়েছে।’

তিনি আরও জানান, ‘আমাদের যদি এমন বোলার থাকে, যারা ঘরে ও বিদেশের মাটিতে ব্যাটসম্যানদের চাপে রাখতে পারবে, তাতে এটি আমাদের অনেক প্রতিযোগিতায় পরিণত হতে সহায়তা করবে। এই মূর্হুতে আমরা মনে করি, একটি বোলিং গ্রুপ গড়ে তুলতে আমরা সঠিক পথেই আছি।’ সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa