Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বাংলাদেশের যেসব গ্রামে আজ ঈদ
ইসলাম জাতীয় ধর্ম বিভাগীয় সংবাদ

বাংলাদেশের যেসব গ্রামে আজ ঈদ

By Hasan MajorAugust 11, 20193 Mins Read

বাংলাদেশের যেসব গ্রামে আজ ঈদ

Advertisement
ধর্ম ডেস্ক: দেশের কয়েকটি জেলার কিছু কিছু গ্রামে আজ রবিবার উদযাপিত হবে ঈদুল আজহা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে এসব গ্রামে ঈদ উদযাপনের এই রেওয়াজ চলে আসছে বহুদিন থেকে।

চট্টগ্রাম : দক্ষিণ চট্টগ্রামের সাত উপজেলার ৫০ গ্রামের বাসিন্দারা রোববার ঈদুল আজহা উদযাপন করবেন। তারা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জাহাঁগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরিফ ও সাতকানিয়া মির্জাখিল দরবারের অনুসারী। উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুই ইউনিয়নের শতাধিক পরিবারও রোববার ঈদ উদযাপন করবেন। সকাল ৮টায় চন্দনাইশ দরবারের ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাত পরিচালনা করবেন দরবার শরিফের পীর মাওলানা হজরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ আলী (মা. জি. আ.)।

চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ, উত্তর কাঞ্চননগর, জুনিগোনা, আব্বাস-পাড়া, মাঝেরপাড়া, নতুনপাড়া, দিঘিরপাড়া, কুন্দুপাড়া, কেশুয়া, বরকল, মোহাম্মদপুর, বরমা, হারালা, সাতবাড়িয়া, উত্তর হাশিমপুর, সৈয়দাবাদ, খুনিয়ারপাড়া; পটিয়ার হাইদগাঁও, ফকিরপাড়া, বাহুলী, মাঝেপাড়া, কালারপুল; বাঁশখালীর জলদী, গুনাগরি, কালীপুর, গণ্ডামারা, মিঞ্জিরিতলা, ছনুয়া, সাধনপুর; আনোয়ারার তৈলাদ্বীপ, বাথুয়া, বারখাইন; বোয়ালখালীর চরদ্বীপ, খরদ্বীপ; লোহাগাড়ার বড়হাতিয়া, আমিরাবাদ, চুনতি, পুঁটিবিলা, উত্তর সুখছড়ি, আধুনগর; সাতকানিয়ার মির্জাখিল, বাংলা-বাজার, মাইশামুড়া, খোয়াছপাড়া, বাজালিয়া, কাঞ্চনা, গাঠিয়াডাঙ্গা, পুরানগর, মলিয়ারায় রোববার ঈদ। এ ছাড়া সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ও বাঁশবাড়িয়া ইউনিয়নের শতাধিক পরিবার রোববার ঈদ উদযাপন করবে। তারা সবাই সাতকানিয়ার মির্জাখিল গ্রামের পীর হজরত মাওলানা মোখলেছুর রহমান জাহাঁগিরির (রহ.) মুরিদ।

পটুয়াখালী : জেলার বিভিন্ন উপজেলার ২৮ গ্রামের ২৫ হাজার মানুষ রোববার ঈদ উদযাপন করবেন। সদর উপজেলার বদরপুর ও ছোট বিঘাই, গলাচিপা উপজেলার সেনের হাওলা, পশুরিবুনিয়া, নিজ হাওলা ও কানকুনিপাড়া, বাউফল উপজেলার মদনপুরা, শাপলাখালী, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদী, চন্দ্রপাড়া, দ্বি-পাশা, কনকদিয়া সাবুপুরা, বামনিকাঠি, বানাজোড়া ও আমিরাবাদ এবং কলাপাড়া উপজেলার দক্ষিণ দেবপুর, পাটুয়া, মরিচবুনিয়া, নাইয়া পট্টি, নিশানবাড়িয়া, শাফাখালী, তেগাছিয়া, ছোনখোলা ও বাদুরতলী গ্রামে রোববার ঈদ। এসব গ্রামের মধ্যে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বদরপুর দরবার শরিফের মসজিদে।

বদরপুর দরবার শরিফ মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নাজমুল আলম আকন্দ জানান, সকাল সাড়ে ৯টায় ঈদের প্রধান নামাজ হবে এবং ইমামতি করবেন মসজিদের পেশ ইমাম মাওলানা শফিকুল ইসলাম।

প্রসঙ্গত, এসব এলাকার মুসল্লিরা সদর উপজেলার বদরপুর দরবার শরিফের পীর, চট্টগ্রামের সাতকানিয়ার পীর এবং পটিয়ার এলাহাবাদ পীরের অনুসারী। তারা ১৯২৮ সাল থেকে প্রতি বছর এভাবে আগাম রোজা রাখা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন।

লক্ষ্মীপুর : জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শারশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা গ্রামসহ ১০ গ্রামের প্রায় সহস্রাধিক মানুষ রোববার ঈদ উদযাপন করবেন। সকাল সাড়ে ১০টায় রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও বাজারের তালিমুন কোরআন নুরানি মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

নোয়াগাঁও ঈদগাহ ময়দানের খতিব মাওলানা আমিনুল ইসলাম জানান, মাওলানা ইসহাক (রা.) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ বিগত ৩৯ বছর যাবত সৌদির সঙ্গে মিল রেখে সব ধর্মীয় উৎসব পালন করে আসছে।

চাঁদপুর : জেলার ৪০ গ্রামে রোববার সাদ্রা দরবার শরিফের অনুসারীরা ঈদ উদযাপন করবেন। বিগত ৯১ বছর ধরে এসব গ্রামে এই রেওয়াজ চলে আসছে। সাদ্রা ছাড়াও একদিন আগে ঈদ উদযাপন করা গ্রামগুলো হচ্ছে- হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মনিহার, বরকুল, অলীপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট; মতলবের মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ বেশ কয়েকটি গ্রামে। এ ছাড়া চাঁদপুরের পার্শ্ববর্তী নোয়াখালী, ভোলা ও শরীয়তপুর জেলার কয়েকটি স্থানে মাওলানা ইছহাক খানের অনুসারীরা ঈদ উদযাপন করেন।

হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রা হামিদিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর বলেন, ওই মাদ্রাসার অধ্যক্ষ মরহুম মাওলানা আবু ইছহাক ইংরেজি ১৯২৮ সাল থেকে সৌদির সঙ্গে মিল রেখে ধর্মীয় উৎসব পালনের প্রচলন শুরু করেন। সূত্র: সমকাল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

July 15, 2026
প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

July 15, 2026
নাটোরে তিন বোন

একসঙ্গে জন্ম, একসঙ্গেই বৃত্তি: নাটোরে তিন বোনের অনন্য সাফল্য

July 15, 2026

Latest News

প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

নাটোরে তিন বোন

একসঙ্গে জন্ম, একসঙ্গেই বৃত্তি: নাটোরে তিন বোনের অনন্য সাফল্য

Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দুইজনের মৃত্যুদণ্ড

দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

Raj hotel

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, রাজ হোটেলকে ৫০ হাজার জরিমানা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa