Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কোনো স্থান নেই : ড. ইউনূস
রাজনীতি স্লাইডার

বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কোনো স্থান নেই : ড. ইউনূস

By Hasan Majorঅক্টোবর 30, 20243 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আপাতত দেশের রাজনীতিতে আওয়ামী লীগের কোনো স্থান নেই। ফ্যাসিবাদের সব বৈশিষ্ট্যই প্রদর্শন করেছে দলটি।

ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস আরও বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় না হওয়া পর্যন্ত ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে প্রত্যর্পনের প্রক্রিয়া শুরু করবে না বাংলাদেশ।

শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, ‘স্বল্প সময়ের জন্যও নিশ্চিতভাবেই বাংলাদেশে তার কোনো স্থান নেই, আওয়ামী লীগের কোনো জায়গা নেই।’

তিনি দলের কৌশলগুলোর সমালোচনা করে বলেন, ‘তারা জনগণকে নিয়ন্ত্রণ করেছিল, তারা (রাজনৈতিক) ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেছিল, তারা তাদের স্বার্থে প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করেছিল।’

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে নির্বাচনে কারচুপি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষ ও মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগের মুখে পড়েছে আওয়ামী লীগ।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তার পদত্যাগের পর বাংলাদেশে দলটিকে সাময়িকভাবে বরখাস্ত করা হবে, সংস্কারের আদেশ দেওয়া হবে নাকি রাজনৈতিক সম্পৃক্ততা থেকে পুরোপুরি নিষিদ্ধ করা হবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

আওয়ামী লীগ ভেঙে যেতে পারে বলেও ধারণা করছেন প্রধান উপদেষ্টা। তবে তিনি জোর দিয়ে বলেছেন, দলের রাজনৈতিক ভবিষ্যতের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত অন্যান্য রাজনৈতিক দলগুলোর বিশেষাধিকার হবে। কারণ তার অন্তর্বর্তীকালীন সরকার ‘রাজনৈতিক সরকার’ নয়।

তিনি বলেন, আওয়ামী লীগ ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ‘ঐকমত্যের’ ওপর। তিনি বলেন, ‘তাদের রাজনৈতিক অবস্থান ঠিক করতে হবে।’

প্রতিবেদনে আরও বলা হয়, গ্রামীণ ব্যাংকে তার অনুসরণীয় কাজের জন্য তিনি পরিচিত। স্বঘোষিত ‘গরিবের ব্যাংকার’ হিসেবে পরিচিত অধ্যাপক ইউনূস এর আগে হাসিনার প্রশাসনের লক্ষ্যবস্তু হয়েছিলেন। ছাত্র নেতাদের নিয়ে গঠিত তার অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের পরিবেশ তৈরি করছে এবং পুলিশ, বিচার বিভাগ ও জনপ্রশাসনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সংস্কারের জন্য ১০টি কমিশন গঠন করেছে।

রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের প্রস্তুতিতে সম্পৃক্ত করার আগে তিনি রাজনৈতিক দল গঠন বা রাজনীতিতে যোগ দেওয়ার তার কোনো ইচ্ছা নেই বলেও জানান তিনি।

শেখ হাসিনার সরকারের পতনের পর তার(শেখ হাসিনা সরকারের) প্রধান সমর্থক ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে। অধ্যাপক ইউনূস উল্লেখ করেন যে, তার সরকার শেষ পর্যন্ত তাকে হস্তান্তর চাইবে, তবে তারা ট্রাইব্যুনালের রায়ের জন্য অপেক্ষা করবেন। ‘তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। রায় প্রকাশ হলে আমরা ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করব।’ রায় ঘোষণার আগে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার কোনো কারণ আছে বলে তিনি মনে করেন না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার জন্য তার দায়বদ্ধতার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছিলেন, তিনি ‘বেআইনি কিছু করেননি’ যেকোনো অভিযোগের মোকাবিলা করতে প্রস্তুত আছেন।

হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার অনেক সমর্থক আওয়ামী লীগ সদস্যদের বিরুদ্ধে প্রতিশোধমূলক সহিংসতার আশঙ্কায় আত্মগোপনে চলে যায়।

প্রধান উপদেষ্টা ইউনূসও তার সরকারের উপর ভারতের উষ্ণ সমর্থনের প্রভাবের কথা স্বীকার করে বলেন, বিদ্যুৎ, পানি ও অবকাঠামো প্রকল্পের মাধ্যমে দুই দেশ নিবিড়ভাবে সংযুক্ত এবং তাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। তিনি মোদিকে আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘আমরা চেষ্টা করেছি… আমরা প্রতিবেশী, আমাদের একে অপরকে প্রয়োজন, আমাদের অবশ্যই সর্বোত্তম সম্পর্ক থাকতে হবে, যা যেকোনো দুই প্রতিবেশীর হওয়া উচিত।’

ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
গুলিতে আহত

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে আহত ভারতীয় চোরাকারবারি

জুন 14, 2026
সাক্ষ্যগ্রহণ

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

জুন 14, 2026
ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈম হাসানকে মারধর: ওসি প্রত্যাহার

জুন 14, 2026
Latest News
গুলিতে আহত

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে আহত ভারতীয় চোরাকারবারি

সাক্ষ্যগ্রহণ

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈম হাসানকে মারধর: ওসি প্রত্যাহার

বিক্ষোভ মিছিল

শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ, জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডার অভিযোগ

ঝড়ের শঙ্কা

সকাল ৯টার মধ্যে ৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

বৃক্ষরোপণ কর্মসূচি

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মো. জিসান আহম্মেদ প্রধান

প্রেমিকাকে ‘ধর্ষণে অভিযুক্ত’ শিবিরের সেই কেন্দ্রীয় নেতা দল থেকে বহিষ্কার

Rain

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, ৪ বিভাগে থাকবে বেশি সক্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

Hasnat

হাজিরা দিতে গিয়ে কারাগারে হাসনাত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa