
যে কারণে বিশ্বকাপের স্কোয়াড দূরে থাক, এখনো জাতীয় দলেই ফেরা হয়নি সাবেক অধিনায়ক ও একসময়ের তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের।
তবে বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও, বিশ্বকাপের শুরু থেকেই ইংল্যান্ডে অবস্থান করছেন আশরাফুল। ইংল্যান্ডের স্থানীয় কেন্ট প্রিমিয়ার লিগ খেলতে তিনি সেখানে গেছেন।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে শুক্রবার দেখা গেল লন্ডনের লর্ডসে। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচটি দেখতে সেখানে উপস্থিত হয়েছেন তিনি। গ্যালারিতে স্ত্রী-সন্তানকে নিয়ে উপভোগ করছেন টাইগারদের খেলা।
এদিন অবশ্য ক্রিকেটের তীর্থে বাংলাদেশের তারকাদের যেন মিলন মেলা বসেছে। জয়া আহসান থেকে শুরু করে বিনোদন জগতের অনেকেই মাশরাফিদের সমর্থন দিতে হাজির গ্যালারিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



