Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা বাংলাদেশের সাথেই মাইলফলকে নাম লেখালেন মায়াঙ্ক-আর্শদীপ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

বাংলাদেশের সাথেই মাইলফলকে নাম লেখালেন মায়াঙ্ক-আর্শদীপ

By Md Eliasঅক্টোবর 7, 20242 Mins Read

বাংলাদেশের বিপক্ষে বলতে গেলে রীতিমত দ্বিতীয় সারির একটা দলই মাঠে নামিয়েছিল ভারত। যে দলে নেই জাসপ্রীত বুমরাহ, ঋষভ পান্ত, শিভাম দুবে কিংবা যশস্বী জয়সওয়ালরা। বিশ্বকাপজয়ী স্কোয়াড থেকে মোটে ৩জনকেই মাঠে নামিয়েছিল টিম ইন্ডিয়া। সেই দলের বিপক্ষেই রীতিমত ধুঁকেছে বাংলাদেশ। নিজেরা ব্যাটিং করতে গিয়ে আউট হয়েছে ১২৭ রানে। আর বল হাতে প্রতিপক্ষের ওপর কোনো চাপই সৃষ্টি করা হয়নি তাদের।

মায়াঙ্ক-আর্শদীপ

Advertisement

বাংলাদেশের নড়বড়ে ব্যাটিং লাইনআপে প্রথম আঘাত করেছিলেন আর্শদীপ সিং। প্রথম ওভারে লিটন দাসকে ফাঁদে ফেলে ক্যাচ দিতে বাধ্য করেছেন। আর নিজের পরের ওভারে পারভেজ ইমনকে করেছেন বোল্ড। ইনসাইড এজে বোল্ড হয়েছেন এই ওপেনার।

আর এরই সুবাদে ক্রিকেট বিশ্বে নতুন মাইলফলক স্পর্শ করেন বিশ্বকাপজয়ী এই পেসার। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশিবার পাওয়ারপ্লেতে দুই বা এর বেশি উইকেট নেয়ার তালিকায় তিনে উঠে এসেছেন ভারতের এই পেসার। গতকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ক্যারিয়ারে ৯ম বার পাওয়ারপ্লেতে দুই উইকেট শিকার করেছেন আর্শদীপ।

ক্রিকেটের দুনিয়াতে টি-টোয়েন্টির পাওয়ারপ্লের মাঝে সবচেয়ে বেশি দুই বা এর বেশি উইকেট নেয়ার রেকর্ড নিউজিল্যান্ডের টিম সাউদির। ১৩ বার টি-টোয়েন্টির প্রথম ৬ ওভারের মাঝেই দুই উইকেট পেয়েছেন কিউই ফাস্ট বোলার। দুইয়ে আছেন নাভিন উল হক। আফগানিস্তানের পেসারের এমন কীর্তি আছে ১১বার।

গতকালের দুই উইকেটের সুবাদে অভিষেকের পর থেকে পাওয়ারপ্লেতে ৩২ উইকেট শিকার করেছিলেন আর্শদীপ। পাঞ্জাবের এই ক্রিকেটারের টি-টোয়েন্টি অভিষেক হয় ২০২২ সালে। সেই সময়ের পর থেকে টি-টোয়েন্টির প্রথম ৬ ওভারে তারচেয়ে বেশি উইকেট পায়নি আর কেউই। রুয়ান্ডার বিমেনয়িমানা এসময় পাওয়ারপ্লেতে পেয়েছেন ২৯ উইকেট।

মাইলফলকের খাতায় নাম তুলেছেন আরও এক পেসার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকে নিজের প্রথম ওভারেই গতকাল মেইডেন ওভার পেয়েছিলেন ভারতের পেসার মায়াঙ্ক যাদব। ইনিংসের ৬ষ্ঠ ওভার করতে এসে তাওহীদ হৃদয়কে উপহার দেন দুঃসময়। পেয়ে যান মেইডেন ওভার। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে এমন ঘটনা তৃতীয়বার ঘটল।

২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে প্রথম ওভারেই মেইডেন পেয়েছিলেন অজিত আগারকার। ২০২২ সালে এসে এমন কীর্তি গড়েন আর্শদীপ সিং। সাউদাম্পটনের সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। আর সবশেষ গতকাল গোয়ালিয়রে বাংলাদেশের বিপক্ষে অভিষেক ম্যাচে নেমে প্রথম ওভারে মেইডেন পান মায়াঙ্ক যাদব।

এদিন দলগতভাবেও ভারত নিজেদের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে। বাংলাদেশকে মাত্র ১২৭ রানে অলআউট করে সেই লক্ষ্য ভারত পেরিয়ে গিয়েছে ৪৯ বল হাতে রেখেই৷ আর এর মাধ্যমে এক রেকর্ড গড়লো সুরিয়াকুমার ইয়াদাভের দল। ১০০ এর ওপর টার্গেটে ব্যাটিং করে বল হাতে রাখার বিবেচনায় এটি ভারতের সবচেয়ে বড় জয়।

২২ ক্যারেট সোনার দাম: আজকের রেট

বল হাতে রাখার বিবেচনায় টিম ইন্ডিয়ার এর আগের সবচেয়ে বড় জয় ছিলো ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। হারারেতে সেই ম্যাচে মাত্র ১০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪১ বল হাতে রেখে ১০ উইকেটের জয় পায় ভারত। গতকাল সেটাও টপকে গেল ভারত।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
ইরান

বিশ্বকাপে গ্যালারির চাপের জবাব দিতে মরিয়া ইরান

জুন 15, 2026
আর্জেন্টিনা

বিশ্বকাপে ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল আর্জেন্টিনা

জুন 15, 2026
বিশ্বকাপ

তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের

জুন 15, 2026
Latest News
ইরান

বিশ্বকাপে গ্যালারির চাপের জবাব দিতে মরিয়া ইরান

আর্জেন্টিনা

বিশ্বকাপে ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল আর্জেন্টিনা

বিশ্বকাপ

তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের

কুরাসাওকে ৭ গোল দিলো জার্মানি

বিশ্বকাপে আবারও ৭-১’র গল্প লিখল জার্মানি

মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান

রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান

মিসরের জার্সি

মিসরের জার্সি থেকে সরানো হচ্ছে ৭ তারা

Enland

ইংল্যান্ড দলের চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার, দুই ব্যক্তি গ্রেপ্তার

মেসি রেকর্ড

মেসি রেকর্ড ভেঙে দিলে খুশি হবেন ক্লোসার

ব্রাজিল

ভুল একাদশ নিয়ে মরক্কোর বিপক্ষে খেলেছে ব্রাজিল!

সাকিব

ব্রাজিলের জার্সি গায়ে ‘পল্টি মারলেন’ সাকিব

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa