Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home জাতীয় বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে ‘যোগাযোগকে’ প্রাধান্য দিচ্ছে ভারত: জয়শংকর
আন্তর্জাতিক জাতীয়

বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে ‘যোগাযোগকে’ প্রাধান্য দিচ্ছে ভারত: জয়শংকর

By Hasan MajorMar 4, 2021, 10:15 PM Asia/Dhaka4 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: ভারতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ড. এস জয়শংকর আজ বলেছেন, এই অঞ্চলের ভূ-অর্থনৈতিক দৃশ্যপট পরিবর্তনের জন্য ভারত আগামী বিশ বছরের জন্য বাংলাদেশ-ভারত যোগাযোগের ইস্যুটির ওপর সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। খবর বাসসের।

বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে দেড় ঘন্টাব্যাপী এক বৈঠকের পর গণ-মাধ্যমকে দেয়া এক যৌথ ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

ড. জয়শংকর আরো বলেন, ‘বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পার হয়েছে, এখন আর ৫০ বছর নয়, পরবর্তী ২০ বছরের কথা ভাবতে হবে।’ তিনি বলেন, ‘আমি বলতে চাই- আসুন আমরা যোগাযোগের দিকে নজর দেই। আমি আমাদের সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগকে একটি বড় লক্ষ্য হিসেবে বিবেচনা করি।’

ভারতীয় এই শীর্ষ কূটনৈতিক আরো বলেন, ঢাকা ও নয়া দিল্লী উভয়েরই টোকিও’র সাথে ‘খুব ভাল’ সম্পর্ক রয়েছে। আর এ জন্যই, তারা যোগাযোগের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতায় একটি স্টেকহোল্ড হিসেবে জাপানকে বেছে নেয়ার ব্যাপারে আলোচনা করেন।’

তিনি বলেন, ‘জাপান বঙ্গোপসাগর অঞ্চলে যোগাযোগ প্রকল্পগুলোতে জড়িত আছে। আমি আপনাদের বলতে পারি যে- এই অঞ্চলের গোটা ভূ-অর্থনৈতিক দৃশ্যপট পাল্টে যাবে। বঙ্গোপসাগরকে অনেকটাই অন্যরকম দেখাবে।’

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বৈঠককালে আমরা আমাদের মাননীয় দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রী নরেন্দ্র মোদি’র নেতৃত্বে আমাদের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে চলমান প্রচেষ্টা অব্যহত রাখার অঙ্গীকার করি।’

ড. মোমেন বলেন, এ সময় দু’পক্ষের মধ্যে করোনা-১৯ সহযোগিতা, যোগাযোগ, বাণিজ্য, পানি, নিরাপত্তা, সীমান্ত ও লাইন্স অব ক্রেডিটসহ চলমান বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

তিনি বলেন, ‘আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও পারস্পারিক কল্যাণ সংরক্ষণের সম্ভাব্য উপায় বের করার উপর জোর দিয়েছি।’

২৬-২৭ মার্চে ভারতীয় প্রধানমন্ত্রীর নির্ধারিত আসন্ন বাংলাদেশ সফরের এজেন্ডা ঠিক করতে জয়শংকর আজ সকালে এক দিনব্যাপী এই সফরে এসেছেন।

ব্রিফিংকালে মোমেন এক সম্পূরক প্রশ্নের জবাবে বলেন, ‘অবশ্যই, চলতি মাসের শেষের দিকে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী মোদির বাংলাদেশ সফরের প্রস্তুতিই ছিল আমাদের আলোচনার প্রধান বিষয়।’

তিনি আরো বলেন, ঢাকা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত-বার্ষিকী উদযাপনে মোদির অংশগ্রহণের সিদ্ধান্তে অত্যন্ত সন্তুষ্ট। উৎসবটি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির বছরেই হচ্ছে।’

এ সময় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, নয়া দিল্লীর দিক থেকে যোগাযোগ ইস্যুর পরই মানুষের সাথে মানুষের যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও সাংস্কৃতি সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে। এবং আমি মনে করি- আমাদের আরো অনেক বেশি জনগণ-ভিত্তিক সম্পর্ক স্থাপন করা উচিৎ। আমাদের পারস্পারিক সহযোগিতার ক্ষেত্রে এটা একটি বাড়তি চালিকাশক্তি হিসেবে দেখা দেবে বলে আমি একান্তভাবে বিশ্বাস করি।’

জয়শংকর বলেন, এমন কোন ক্ষেত্র নেই, যেখানে বাংলাদেশ ও ভারত আজ একসাথে কাজ করছে না। তবে এখনো নয়া দিল্লী মনে করে যে- দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে কাজ করার প্রচুর সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক আসলেই বৃত্তের মতো এবং আরো অনেক সম্ভাবনার দরজা আমাদের সামনে খোলা আছে। যখন আমি ভারত-বাংলাদেশ সম্পর্ককে দেখি… আমি অর্থনৈতিক সম্ভাব্যতা দেখতে পাই। আমি দেখি যে- দু’দেশের মধ্যে ব্যাপক যোগাযোগ সম্ভব। আমি দেখি যে- মানুষের সাথে মানুষের যোগাযোগের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

জয়শংকর কোভিড-১৯ মহামারি ও অর্থনৈতিক পুনরুদ্ধার প্রচেষ্টায় ঢাকা-দিল্লী সহযোগিতা খুবই সন্তুষ্ট। তিনি বলেন, একমাত্র বাংলাদেশকেই ভারত এর সেরাম ইনস্টিটিউট উৎপাদিত নয় মিলিয়ন ডোজ ভ্যাকসিন দিয়েছে। অন্য কোন দেশকে এই বিপুল সংখ্যক ভ্যাকসিন দেয়া হয়নি।

মোমেন চলমান মহামারি মোকাবেলায় ভারতের সহোযোগিতার কথা স্বীকার করেন। বাংলাদেশ ভারতের সেরাম ইনস্টিটিউটের কোভিড ভ্যাকসিন কিনেছে।

সীমান্ত হত্যার ব্যাপারে প্রশ্নের জবাবে জয়শংকর বলেন, সীমান্তে প্রতিটি মৃত্যুই অত্যন্ত দুঃখজনক। তবে এ ধরনের কিছু ঘটনা ভারতের ভূÑখন্ডের ভেতরেই ঘটেছে। তিনি এ ব্যাপারে আরো বলেন, ‘প্রতিটি মৃত্যুই দুঃখজনক। কিন্তু সমস্যাটি অপরাধজনিত। তাই আমাদের অভিন্ন লক্ষ্য হওয়া উচিত সীমান্তে ‘অপরাধ নয়, মৃত্যু নয়।’

তিনি বলেন, ‘আমি এ ব্যাপারে নিশ্চিত, যদি আমরা এটা ঠিক করতে পারি যে- অপরাধ নয়, মৃত্যু নয়। তবে আমরা একসাথে কার্যকরভাবেই সমস্যাটির সমাধান করতে পারব।’

দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তার পানি বন্টনের ব্যাপারে প্রশ্ন করা হলে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত ইতোমধ্যেই এই চুক্তিতে স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু অভ্যন্তরীণ সমস্যার কারণে নয়া দিল্লী এখনো চুক্তিতে স্বাক্ষর করেনি।

তিনি আরো বলেন, ‘আমরা এ ব্যাপারে কথা বলেছি এবং আপনারা জানেন যে- খুব শিগগিরই আমাদের পানি সম্পদ সচিবদের মধ্যে একটি বৈঠক হতে যাচ্ছে। আমি নিশ্চিত যে- তারা এ ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা করবেন। আপনার ভারত সরকারের অবস্থান জানান, এটা পরিবর্তন হয়নি।’

অন্যদিক মোমেন বলেন, জয়শংকরের সাথে তার বৈঠকে ‘আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের সম্ভাব্য উপায়গুলোকে পাধান্য দেয়া হয়।’

জয়শংকর বলেন, ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের প্রস্তুতিই তার সফরের প্রধান উদ্দেশ্য।

তিনি আরো বলেন, ‘আপনাদের অনেকেরই মোদির সর্বশেষ সফরের কথা মনে আছে।’

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
উপ-উপাচার্য

রাবির নতুন দুই উপ-উপাচার্য হলেন ড. মামুনুর রশীদ ও ড. আব্দুল আলিম

May 21, 2026, 9:13 AM Asia/Dhaka
ঝড়-বৃষ্টি

যেসব অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কি.মি. বেগে বয়ে যেতে পারে ঝড়-বৃষ্টি

May 21, 2026, 9:00 AM Asia/Dhaka
অন-অ্যারাইভাল ভিসা

অন-অ্যারাইভাল ভিসার মেয়াদ নিয়ে দুঃসংবাদ দিলো থাইল্যান্ড

May 21, 2026, 8:57 AM Asia/Dhaka
Latest News
উপ-উপাচার্য

রাবির নতুন দুই উপ-উপাচার্য হলেন ড. মামুনুর রশীদ ও ড. আব্দুল আলিম

ঝড়-বৃষ্টি

যেসব অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কি.মি. বেগে বয়ে যেতে পারে ঝড়-বৃষ্টি

অন-অ্যারাইভাল ভিসা

অন-অ্যারাইভাল ভিসার মেয়াদ নিয়ে দুঃসংবাদ দিলো থাইল্যান্ড

প্রবেশের সুযোগ

ভিসামুক্ত প্রবেশের সুযোগ দিচ্ছে চীন, পাবেন যারা

মারা গেছেন

‎মারা গেলেন জনপ্রিয় অভিনেতা দিলু

বিদ্যুৎ

সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে থাকবে না যেসব এলাকায়

নতুন শর্ত

ভিসা প্রসেসের জন্য বাংলাদেশের এজেন্সিগুলোকে নতুন শর্ত দিলো চীন

হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশার দুই বছরের কারাদণ্ড

বেতন-ভাতা

শেষ পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতা কত শতাংশ বাড়ছে

কুর্মিটোলা হাসপাতালের

কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp