স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক মারা গেছেন। মৃত্যুকালে জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ক ও পেসারের বয়স হয়েছিল ৫২ বছর।

বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক মারা গেছেন

Advertisement
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ক্রিকেটারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার দেশের কয়েকজন ক্রিকেটার।

অনেক দিন ধরেই ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছিলেন ৪৯ বছর বয়সী এই ক্রিকেটার। তবে চলতি বছরের শুরুতেই বিষয়টি প্রকাশ্যে আসে। শেষ পর্যন্ত মরণব্যাধি ক্যান্সারের কাছে হারই মানলেন তিনি।

এ প্রসঙ্গে টুইটারে হেনরি ওলেঙ্গা লিখেছেন, দুঃখের সংবাদ এসেছে যে হিথ স্ট্রিক পরপারে চলে গেছে। শান্তিতে থেকো কিংবদন্তি। আমাদের দেশের সেরা অলরাউন্ডার। তোমার সঙ্গে খেলাটা ছিল আনন্দের। যখন আমার বোলিং স্পেল শেষ হয়ে যাবে, তখন পরপারে তোমার সঙ্গে দেখা হবে।

২০০০-২০০৪ সাল পর্যন্ত জিম্বাবুয়ের অধিনায়ক ছিলেন স্ট্রিক। জিম্বাবুয়ের হয়ে ৬৫টি টেস্টের সঙ্গে ১৮৯টি ওয়ানডে খেলেছেন দেশটির ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তিনি জিম্বাবুয়ের হয়ে টেস্টে ১০০ উইকেট নেওয়া একমাত্র বোলার। জিম্বাবুয়ের জার্সিতে সর্বোচ্চ উইকেট দখলের কীর্তিও তারই। ৪৫৩ উইকেট নিয়ে সবার ওপরেই আছেন তিনি। একা হাতেই দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে এক যুগের বেশি সময় কাজ করেছেন।

ব্যাট হাতেও দারুণ অবদান রেখেছেন স্ট্রিক। টেস্টে এক হাজার ৯৯০ ও ওয়ানডেতে ২ হাজার ৯৪৩ রান করেছেন তিনি। সাদা পোশাকে হারারেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম তিনিই সেঞ্চুরি করেছিলেন।

কাউন্টি ক্রিকেটে হ্যাম্পশায়ারের হয়ে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ২০০৫ সালে কাউন্টিতে ওয়ার্কশায়ারের অধিনায়ক হিসেবে দুই বছরের চুক্তি করেন তিনি। ছিলেন ক্লাবটির অধিনায়কের দায়িত্বে।

তবে ২০০৭ মৌসুমে এক খেলায় অধিনায়কত্ব করার পর ওই বছরের ২৫ এপ্রিল ওয়ার্কশায়ারের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেন। এরপর ২০০৭ সালে ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইএসএলে) নাম লেখানোর পরই কার্যত ইতি ঘটে তার ক্যারিয়ারের।

কোচিং ক্যারিয়ারে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, গুজরাট টাইটানস, কলকাতা নাইট রাইডার্সের মতো দলগুলোর সঙ্গে কাজ করেছেন তিনি। ২০১৪ সালের মে মাসে বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ পান তিনি। ২০১৬ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন তিনি।

মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদকে বিশ্বমঞ্চে নিয়ে আসার অন্যতম কারিগরও তিনি। এ ছাড়া দুই দফায় (২০০৯-১৩ এবং ২০১৬-১৮) জিম্বাবুয়ের কোচ ছিলেন তিনি।

তবে কিংবদন্তি এই অলরাউন্ডারের শেষটা সুখকর ছিল না। ২০২১ সালে ম্যাচ গড়াপেটার অভিযোগে তাকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। শেষ পর্যন্ত অভিযোগের ভার মাথায় নিয়েই চলে গেলেন জিম্বাবুয়াইয়ান এই কিংবদন্তি।

টিভিতে আজকের (২৩ আগস্ট ২০২৩) খেলা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google