Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বাংলাদেশের সিদ্ধান্তে বেজায় চটেছেন মিসবাহ-আজহার
ক্রিকেট (Cricket) খেলাধুলা

বাংলাদেশের সিদ্ধান্তে বেজায় চটেছেন মিসবাহ-আজহার

By জুমবাংলা নিউজ ডেস্কডিসেম্বর 24, 20193 Mins Read

বাংলাদেশের সিদ্ধান্তে বেজায় চটেছেন মিসবাহ-আজহার

Advertisement

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে না চাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশের ওপর বেজায় চটেছেন পাকিস্তানের কোচ আজহার আলি ও অধিনায়ক মিসবাহ-উল-হক।  মিসবাহ বলছেন ‘ভীষণ অন্যায়।’ আজহার আলির মতে, কোনো অজুহাতই গ্রহণযোগ্য নয়।

আইসিসির ভবিষ্যৎ সফরসূচী অনুযায়ী, ২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলতে আগামী মাসে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশ দলের। তবে বাংলাদেশের বোর্ড এরই মধ্যে পাকিস্তানের বোর্ডকে জানিয়ে দিয়েছে, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ কেবল টি-টোয়েন্টি সিরিজ খেলতে যেতে চায় পাকিস্তানে। অনুরোধ করা হয়েছে নিরপেক্ষ কোনো ভেন্যুতে টেস্ট সিরিজ আয়োজন করতে।

বাংলাদেশের এই চাওয়াকে ভালোভাবে নেয়নি পাকিস্তান। পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান কয়েকদিন আগে বলেছেন, বাংলাদেশকে কড়া জবাব দিয়েছেন তারা। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে সাবেক অধিনায়ক ও বর্তমান কোচ মিসবাহর কণ্ঠেও শোনা গেল ক্ষোভ।

“টেস্ট ক্রিকেট চালু থাকা খুব গুরুত্বপূর্ণ। তারা (বাংলাদেশ) না এলে পাকিস্তানের জন্য সেটি হবে ভীষণ হতাশার। এই সময়ে এখানে না আসার কোনো অজুহাত থাকতে পারে না। নিরাপত্তার ছুতা দিলে তা হবে খুবই খোঁড়া। কারণ আন্তর্জাতিক সিরিজ এখন এখানে হচ্ছে, দলগুলি আসছে ও খেলছে। বাংলাদেশও টি-টোয়েন্টি খেলতে চাইছে, কিন্তু টেস্ট কেন খেলতে চাইছে না, তা আমার বোধের বাইরে।”

“কোনো কারণই দেখতে পাচ্ছি না আমি (টেস্ট না খেলার)। আমার মতে, এটি স্রেফ একটি অজুহাত, আর কিছু নয়। পাকিস্তানের প্রতি এটা হবে ভীষণ অন্যায়। কারণ আমরা এমনিতেই টেস্ট অনেক কম খেলতে পাই। নিয়মিত আরও বেশি টেস্ট খেলতে চাই আমরা।”

টেস্ট অধিনায়ক আজহার আলির কণ্ঠেও শোনা গেল একই সুর। তিনি তুলে ধরলেন এশিয়ান ভ্রাতৃত্ববোধের দিকটিও।

“আমি নিশ্চিত পিসিবি ব্যাপারটি দেখছে। তবে আমি বুঝতে পারছি না, সফরে না আসার কারণ কী হতে পারে। এটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা। অনেক দলই এখানে আসছে-যাচ্ছে। বিশ্ব একাদশ এখানে খেলে গেছে, যেখানে সময়ের অনেক বড় ক্রিকেটাররা ছিলেন। পিএসএলের কিছু ম্যাচ হয়েছে এখানে। সবচেয়ে উল্লেখযোগ্য, শ্রীলঙ্কা দল এখানে এসে কেবল একটি নয়, দুটি টেস্ট খেলে গেল।”

“যদি এশিয়ার এক দেশ আরেক দেশকে সমর্থন না করে, এশিয়ার এক বোর্ড আরেক বোর্ডের পাশে না দাঁড়ায়, তাহলে আমরা কোন পথে এগোব?”

পাকিস্তান অধিনায়ক আইসিসির প্রতি আহবান জানিয়েছেন এখানে ভূমিকা রাখতে।

“আমরা এমনিতেই টেস্ট অনেক কম খেলি। বাংলাদেশও খুব বেশি খেলার সুযোগ পায় না। আমাদের উচিত তাই পরস্পরকে সহযোগিতা করা। আমি আইসিসিকেও বলব এগিয়ে আসতে, কারণ সফরে না আসার কোনো কারণ নেই।”

“এখানে সবকিছুই মসৃণভাবে চলছে, মাঠে দর্শক ভীড় করছে। সবকিছুই নিখুঁতভাবে হচ্ছে। আমরা মানসম্পন্ন ক্রিকেটও দেখছি। তো, আমার মনে হয় না সফরে না আসার কোনো কারণ আছে।”

শ্রীলঙ্কার বিপক্ষে সোমবার সমাপ্ত সিরিজ দিয়ে ১০ বছর পর টেস্ট ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। তবে অন্য দলগুলি সামনে পাকিস্তানে যাবে কি-না, সেটির নিশ্চয়তা নেই এখনও।  গত ১০ বছরে অন্য দলগুলির সঙ্গে পাকিস্তান নিরপেক্ষ ভেন্যুতে খেললেও বাংলাদেশকে কখনও আমন্ত্রণ জানায়নি দুবাই-আবু ধাবির মতো জায়গায়।

মাঝের এই সময়টায় সীমিত আকারে সীমিত ওভারের সিরিজ খেলতে পাকিস্তানে সফর করেছে জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।  বিশ্ব একাদশও গিয়েছিল একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে। তবে প্রতিবারই দলগুলোতে ছিলেন না শীর্ষ ক্রিকেটারদের অনেকে। যে ক্রিকেটাররা গিয়েছিলেন, লোভনীয় অঙ্কের বোনাস দিয়ে তবেই তাদের রাজি করানো হয়েছিল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

জুন 20, 2026
রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

জুন 19, 2026
হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

জুন 19, 2026

Latest News

Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

ফুটবল

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ইতিহাসের প্রাচীনতম ফুটবল

সিরিজ

লিটন-তাসকিন ছাড়াই জিম্বাবুয়ে সিরিজ, এলপিএলে খেলবেন পাঁচ টাইগার

ম্যানুয়েল নয়্যার

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa