
Advertisement
আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এই তথ্য প্রকাশ করা হয়। জরিপে দেখা গেছে, ৭ থেকে ১৭ বছর বয়সী ১৪ শতাংশ কিশোর–কিশোরীর মানসিক স্বাস্থ্য সমস্যা আছে। মানসিক স্বাস্থ্য সমস্যা থাকা এসব কিশোর-কিশোরীর ৯৫ শতাংশ কোনো চিকিৎসা নেয় না।
শুধু তাই নয়, দেশে ১৮ বছরের বেশি বয়সী মানুষের ১৭ শতাংশ কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত। এসব ব্যক্তির ৯২ শতাংশ চিকিৎসা নেয় না।
এর আগে ২০০৩ থেকে ২০০৫ সালে একটি জরিপ হয়েছিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মানসিক স্বাস্থ্য সমস্যা আগের চেয়ে বেড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



