
শুধু ম্যানচেস্টার ইউনাইটেডই নয়, তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে ইউরোপেরই বড় কোনো ক্লাব।
আবু নাঈম সোহাগ জানিয়েছেন, ম্যানইউ’র আসার বিষয়টি মোটামুটি চূড়ান্ত। এ উপলক্ষে মঙ্গলবার ক্লাবের প্রতিনিধি দল বাফুফে পরিদর্শনে আসবে। আর তাদের প্রতিপক্ষ হিসেবে আসতে পারে নেইমার, এমবাপ্পেদের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর য়্যুভেন্তাস অথবা লিওনেল মেসির বার্সেলোনা।
২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মগ্রহণের শততম বছর পূর্ণ হবে। বছরটিকে মুজিব বর্ষ ঘোষণা করা হয়েছে। আর তারই উপলক্ষ্যে ম্যানচেস্টার ইউনাইটেডকে আনা হবে বাংলাদেশে ফুটবল ম্যাচ খেলার জন্য। এর পাশাপাশি মনে করা হচ্ছে, ম্যানইউ’র প্রতিপক্ষ দল বার্সা থাকতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



