
২৩ বা ৩০ জুলাই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা একাদশের বিরুদ্ধে একটি ম্যাচ খেলবে বলে জানিয়েছেন ক্লাব ও এজেন্টের প্রতিনিধিরা। তবে বঙ্গবন্ধু চ্যালেঞ্জ কাপ- আয়োজনের উদ্যোক্তারা জানিয়েছেন, ৩ মিলিয়ন ইউরো চেয়েছে ইংলিশ ক্লাবটি। টাকায় যে অঙ্ক ২৮ কোটি ২ লাখ টাকার মতো।
আজ ২৬ নভেম্বর মঙ্গলবার সকালে ঢাকায় এসেছে ম্যানেচস্টার ইউনাইটেডের ৪ সদস্যের প্রতিনিধি দল। ঢাকায় এসেই প্রতিনিধি দল প্রথমে সাক্ষাত করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপির সঙ্গে। সেখানে প্রতিমন্ত্রীকে জানানো হয় এসব তথ্য।
এদিকে অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বঙ্গবন্ধু স্টেডিয়ামে গণমাধ্যমকে জানালেন ইউনাইটেডের ক্লাবটির প্রতিনিধি দলের আসার কারণ এবং তাদের দাবি-দাওয়া সম্পর্কে।
এ ব্যাপারে তিনি বলেন, ‘আগামী জুলাইয়ে প্রাক মৌসুমে তারা এশিয়া সফর করবে, সে অনুযায়ী দুটি দিন ফাঁকা আছে। তার একদিন ঢাকায় ম্যান ইউকে ম্যাচ খেলানোর চেষ্টা হচ্ছে। তাদের প্রতিপক্ষ হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দেশি-বিদেশী মিলিয়ে একটি সেরা দল। আর ম্যাচটির পোশাকি নাম হবে বঙ্গবন্ধু চ্যালেঞ্জ কাপ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



