
সেই অনুপ্রেরণা নিয়ে বৃহস্পতিবার নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়াকে হারানোর মিশনে নেমেছিল টাইগাররা। ৩৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৮ রানে হেরে স্বপ্ন ভঙ্গের শেষ প্রান্তে বাংলাদেশ।
তবু আশা ছাড়ছে না মাশরাফি বিন মুর্তজা! সেমি-ফাইনালে যাওয়ার সব চেষ্টাই করে যাবেন শেষ পর্যন্ত বলে জানিয়েছেন তিনি।
‘কাজটা কঠিন হলেও অসম্ভব না। আমি এখনও মনে করি, কে জানে কত কী হতে পারে! এখনও আমরা পারি, তিন ম্যাচ বাকি আছে। আমাদের দারুণ ক্রিকেট খেলতে হবে এবং এরপর কি হয় দেখব। কাজটি কঠিন হবে। তিনটি ম্যাচ যদি জিততে পারি, তখন দেখা যাবে কী অবস্থা।
আমাদের জন্য আপাতত গুরুত্বপূর্ণ হলো বাকি তিনটি ম্যাচ একটি একটি করে এগোনো এবং জেতা।’ আগামী ২৪ জুন টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। পরের ম্যাচ ২ জুলাই ভারত আর ৫ জুলাই লিগের শেষ ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান।
জুমবাংলা/এসআর/
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



