পর্তুগালের পররাষ্ট্র ও সহযোগিতা বিষয়ক সেক্রেটারি আনা ইসাবেল জেভিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (২০ এপ্রিল) সেনেগালের ডাকারে অনুষ্ঠিত ‘আফ্রিকায় শান্তি ও নিরাপত্তা সম্পর্কিত ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম’র ফাঁকে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে আশ্রয় দিতে পর্তুগালের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন এবং দক্ষ ও আধা-দক্ষ উভয় ধরনের কর্মী নিয়োগের আহ্বান জানান।
প্রতিমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য রফতানি বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং বৃহত্তর পর্তুগিজ বিনিয়োগের আহ্বান জানান।
সাক্ষাৎকালে দুই দেশের প্রতিনিধিরা খেলাধুলা, সংস্কৃতি এবং নারী ক্ষমতায়নের মতো ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া মানবিক সংকট হিসেবে পরিচিত রোহিঙ্গা ইস্যু মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে তারা নিজেদের মধ্যে মতবিনিময় করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


