Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বাংলাদেশ থেকে ভিসা আবেদন বেড়েছে ১৬০ শতাংশ
জাতীয়

বাংলাদেশ থেকে ভিসা আবেদন বেড়েছে ১৬০ শতাংশ

By iNews DeskOctober 13, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ থেকে বিদেশ ভ্রমণ বাড়ছে। ফলে বৃদ্ধি পাচ্ছে ভিসা আবেদনের সংখ্যাও। গত বছরের ৯ মাসের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত ১৬০ শতাংশ বেড়েছে ভিসা আবেদনের হার। এ সময়ে এ আবেদনের হার করোনা মহামারির আগের সময়ের সমান। করোনার ধাক্কা কাটিয়ে উঠছেন ভ্রমণপিপাসু মনুষ।
বাংলাদেশ থেকে ভিসা আবেদন বেড়েছে ১৬০ শতাংশ

Advertisement

বুধবার বিশ্বের বৃহত্তম ভিসা আউটসোর্সিং ও বিশ্বব্যাপী কূটনৈতকি মিশনের জন্য প্রযুক্তি পরিসেবা বিশেষজ্ঞ ভিএসএফের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

রাজধানীর গুলশানের একটি হোটেলে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংস্থাটির দক্ষিণ এশীয় সিওও (চিফ ওপারেটিং অফিসার) প্রবুদ্ধা সেন। এ সময় সংস্থার জেনারেল ম্যানেজার (কর্পোরেট অ্যান্ড কমিউনিকেশন) সৌভিক মিত্রসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সন্মেলনে জানানো হয়, ব্যক্তিগত সেবার সার্বিক গ্রহণযোগ্যতা বৃদ্ধির ক্ষেত্রে অপশনাল প্রিমিয়াম লাউঞ্জ গত বছরের ৯ মাসের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ১৬২ শতাংশ বেড়েছে। কেননা ভ্রমণকারীরা এখন আরামপ্রদ ও তলনামূলক কম অপেক্ষা করতে হয়- এমন ভ্রমণ অভিজ্ঞতা বেছে নিচ্ছেন। অপশনাল ভিসা অ্যাট ইউর ডোরস্টেপের ক্ষেত্রে গত অর্থবছরের তুলনায় এ বছর ৯ গুণ বেড়েছে। এ সেবার আওতায় আবেদনকারীরা ঘবে বা অফিসে বসেই ভিসার সব কাজ সম্পন্ন করতে পারেন। ভ্রমণমকারীদের গন্তব্য প্রধানত অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। শিক্ষার্থী ভিসার আবেদন মূলত যুক্তরাজ্যেরই বেশি পাওয়া যাচ্ছে।

এতে আরও জানানো হয়, বাংলাদেশে বিদেশ গমনের চাহিদা অস্বাভাবিক বেড়েছে। ফলে ভিসা আবেদনের সংখ্যা যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। এর কারণ হিসেবে বলা হয়েছে, করোনা মহামারির পর আন্তর্জাতিক সীমানাগুলো খুলে দেওয়ায় এ প্রবণতা বাড়ছে। এছাড়া বিভিন্ন দেশে ভ্রমণের নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। পাশাপাশি দুবাই এক্সপো-২০২০ ও ফিফা বিশ্বকাপ-২০২২ এর মতো আন্তর্জাতিক ইভেন্টগুলো পুনরায় চালু হয়েছে। আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোও চালু হয়েছে। এছাড়া আন্তর্জাতিক পর্যটকদের মাধ্যমে স্বাস্থ্যই প্রথম ধারণায় বিশ্বজুড়ে স্পর্শবিহীন প্রযুক্তির ব্যাপক চর্চা হচ্ছে। ফলে ভিসা চাহিদা বেড়েছে।

এক প্রশ্নের জবাবে প্রবুদ্ধা সেন বলেন, করোনার সময় দুই বছর মানুষ ঘর থেকে তেমন বের হতে পারেননি। ফলে এখন ভ্রমণ চাহিদা ব্যাপক বেড়েছে। এ সময় তিনি জানান, ভিএসফ গ্লোবাল বিশ্বজুড়ে ৬৬টি দেশের জন্য ১৪৪টি দেশে ৩ হাজার ৩০০টিরও বেশি আবেদন কেন্দ্র ও ভিসা কার্যক্রম পরিচালনা করছে। ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে ২৪৮ মিলিয়নের বেশি আবেদন সফলভাবে প্রক্রিয়া করেছে। ভিএফএফ গ্লোবালের সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখ এবং সংযুক্ত আরব আমিরাতে রয়েছে বলেও জানান তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa