Advertisement

কে বলেছে ফুটবলের সেই সুদিন আর নেই? এমন প্রশ্ন এখন ছুঁড়তেই পারেন ফুটবলপ্রেমীরা। বাঙালির হৃদয়ে যে এখনও ফুটবল রয়েছে তা ঝলক দেখা গেল।

বিশেষ করে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরালের পর বোঝা গেল ফুটবল থেকে এখনও মুখ ফেরাননি দেশের মানুষ।

ওই ভিডিওতে দেখা গেছে, বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্টের ম্যাচ না খেলে ফিরে যাওয়া বাংলাদেশ দলের বাসকে স্টেডিয়ামের প্রধান ফটকের সামনের আটকে রেখেছে বেশ কিছু সমর্থক।

সেখানে তারা ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন। শুক্রবার সন্ধ্যা ছয়টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপের ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় ফণীর কারণে ম্যাচটি শুরু করা যায়নি।

ম্যাচ বাতিল হওয়ায় দুই ফাইনালিস্ট বাংলাদেশ ও লাওস দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করে আয়োজকরা। আর তারপর থেকেই তারা ক্ষোভ ও হতাশা প্রকাশ করে সমর্থকরা।

এদিন ফণীর আতঙ্ক উড়িয়ে দিয়ে ফাইনাল দেখতে হাজারো ফুটবলপ্রেমী জমা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।ম্যাচ বাতিল হওয়ায় এভাবে ক্ষোভ প্রকাশ করেন সমর্থকরা। বৃষ্টিতে ভিজে টিকিট কেটে গ্যালারিতে এসেও খেলা দেখতে না পারার বিষয়টি মেনে নিতে পারেননি বেশ কিছু সমর্থক।

এ বিষয়ে এক বিক্ষোভকারীর অভিযোগ করেন, বৃষ্টিতে মাঠের টাচলাইন ধরে কিছু অংশে পানি জমলেও খেলা শুরুর নির্ধারিত সময়ের আগে মাঠ খেলার জন্য উপযুক্ত হয়ে ওঠে। দুই দল ওয়ার্মআপ করে ড্রেসিংরুমে ফিরে গিয়েছিল। এরপরও ৯০ মিনিটের খেলা কেন বাতিল করা হলো তা আমার বোধগম্য নয়।

ম্যাচ বাতিল হওয়া প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী জানিয়েছিলেন, ফাইনাল আয়োজনের জন্য সব রকম প্রস্তুতি আমাদের ছিল। কিন্তু ঘূর্ণিঝড় ফণীর কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফাইনাল ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর দুই ফাইনালিস্ট দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.