স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে ভরাডুবির পর তারুণ্য নির্ভর দল তৈরি করেও ব্যর্থ নির্বাচকরা। দুই ম্যাচ হেরে এখন হোয়াইওয়াশ এড়ানোর শঙ্কায় ভুগছে মাহমুদউল্লাহ বাহিনী।

তাই শেষ ম্যাচে বাংলাদেশ দলে দুই নতুন মুখ সংযুক্ত করেছেন নির্বাচকরা। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির স্কোয়াডে যুক্ত করা হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ব্যাটার পারভেজ হোসেন ইমন ও পেসার কামরুল ইসলাম রাব্বিকে।

আর একাদশ তো বটেই, স্কোয়াড থেকে বাদ পড়েছেন প্রথম দুই ম্যাচের ব্যর্থ ওপেনার সাইফ হাসান। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

ইমন জাতীয় দলে এবারই প্রথম ডাক পেলেন। তবে ২৯ বছর বয়সি রাব্বি বাংলাদেশের হয়ে ৭টি টেস্ট খেলেছেন। দুইজনই পাকিস্তান সিরিজ শুরুর আগে ৭ ক্রিকেটারের অনানুষ্ঠানিক ক্যাম্পে ছিলেন।

মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদদের সাথে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচও খেলেছেন তারা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। দুই ম্যাচেই টপ অর্ডারে চরম ব্যাটিং বিপর্যয় দেখা যায় স্বাগতিকদের। উদ্বোধনী জুটিতে নাঈম শেখের সঙ্গী হিসেবে ভরসা রাখা হয়েছিল সাইফ হাসানের ওপর।

তবে দুই ম্যাচেই ব্যর্থ সাইফ। প্রথম ম্যাচে ১ দ্বিতীয় ম্যাচে মারেন গোল্ডেন ডাক। বিশ্বকাপে রানের দেখা পেলেও এ সিরিজে ছন্দে নেই নাঈমও। টপ অর্ডারের এই অবস্থায় এবার অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য পারভেজ হোসেন ইমনকে শেষ ম্যাচের জন্য স্কোয়াডে ডাকা হয়েছে। দলের সাথে যোগ দিতে ইতোমধ্যে ঢাকায় পা রেখেছেন তিনি।

ইমনের অন্তর্ভুক্তিতে শেষ ম্যাচের একাদশের ভাবনায় তিনি নেই সাইফ। এমনকি তৃতীয় ম্যাচের স্কোয়াড থেকেও বাদ পড়ছেন তিনি।

ইমন ছাড়াও স্কোয়াডে রয়েছেন এখনো অভিষেক না হওয়া ব্যাটার ইয়াসির আলী চৌধুরী রাব্বি। ব্যাটারদের এমন পারফরম্যান্সের কারণে শেষ ম্যাচে কিছু পরীক্ষানিরীক্ষা চালাতে পারে দল। এতে কপাল খুলতে পারে ইমনেরও। এছাড়া ইনজুরির কারণে পরের ম্যাচে মুস্তাফিজের খেলা নিয়ে সংশয় থাকায় দলে ডাক পেয়েছেন ডানহাতি পেসার কামরুল ইসলাম রাব্বি।

ইমন ও রাব্বি যুক্ত হওয়ায় শেষ ম্যাচের স্কোয়াডে সদস্য সংখ্যা দাঁড়াল ১৭ জনে।

একনজরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের স্কোয়াড :

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, শহিদুল ইসলাম, আকবর আলী (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন ও কামরুল ইসলাম রাব্বি।

শেষ টি-টোয়েন্টি ম্যাচে অনিশ্চিত মুস্তাফিজুর রহমান

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.