Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় প্রস্তাবিত বাজেট সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আরেক ধাপ অতিক্রম করবে : কাদের
জাতীয়

প্রস্তাবিত বাজেট সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আরেক ধাপ অতিক্রম করবে : কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কJune 11, 2022Updated:June 11, 20224 Mins Read

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সফল ভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পথে আরেক ধাপ অতিক্রম করবে।

প্রস্তাবিত বাজেট সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আরেক ধাপ অতিক্রম করবে : কাদের
ফাইল ছবি
Advertisement

তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নিখাদ দেশপ্রেম, জণগণের প্রতি অকৃতিম ভালোবাসা, দৃঢ় মনোবল, সততা, নিষ্ঠা এবং সাহসী নেতৃত্বে যে কোন জাতীয় ও আন্তর্জতিক ষড়যন্ত্র-সঙ্কট মোকাবিলা করা সম্ভব। শেখ হাসিনার পরিকল্পনায় প্রণিত অষ্টম পঞ্চমবার্ষিকী পরিকল্পনা (২০২১-২৫), প্রেক্ষিত পরিকল্পনা (২০২১-৪১ এবং ব-দ্বীপ পরিকল্পনা (২১০০)-এর আলোকে বর্তমান বাজেট প্রণয়ন করা হয়েছে।

ওবায়দুল কাদের আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। দলের পক্ষ্য থেকে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিষয়ে প্রতিক্রিয়া জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আওয়ামী লীগের পক্ষ থেকে বাজেটকে স্বাগত জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই বাজেটকে স্বাগত জানাচ্ছি। কোভিড উত্তর পরিস্থিতি এবং ইউরোপের চলমান যুদ্ধ বৈশ্বিক অর্থনীতির উপর যে চাপ সৃষ্টি করেছে তা বিবেচনায় নিয়ে বলা যায় প্রস্তাবিত বাজেটটি সম্পূর্ণভাবে বাস্তবসম্মত ও সময়োপযোগী।’

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সম্পূর্ণ আত্মনির্ভরশীল এক জাতি গঠনের প্রত্যয়ে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর বাজেট। আমরা গণমুখী ও জনকল্যাণকর বাজেট উপস্থাপনের জন্য শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের প্রতিধন্যবাদ জানাচ্ছি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ২০০৮ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে শেখ হাসিনা ঘোষিত আওয়ামী লীগের ইশতেহার ‘দিন বদলের সনদ’ বাংলাদেশে সম্ভাবনার এক স্বর্ণদুয়ার উন্মোচন করে। দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন, বাস্তবায়ন করেন রূপকল্প-২০২১। একইভাবে ‘শান্তি-গণতন্ত্র উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ শিরোনামের ইশতেহারে জনগণের ম্যান্ডেট নিয়ে ২০১৪ সালে টানা দ্বিতীয় বারের মতো সরকার গঠন করেন শেখ হাসিনা।

তিনি বলেন, ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ ইশতেহার নিয়ে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে জয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগ সরকার গঠন করে এবং শেখ হাসিনার চতুর্থবারের মতো সরকার প্রধানের দায়িত্বভার গ্রহণ করেন। গত ১৩ বছর ধরে শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এক সোনালী অধ্যায় অতিক্রম করে চলেছে। বাংলাদেশ আজ সঙ্কট মোকাবিলায় বিশ্বের যে কোন দেশের কাছে এক অনুকরণীয় রাষ্ট্র। আর শেখ হাসিনা বাংলাদেশের সকল সঙ্কটের একমাত্র পরিত্রাণ কর্তা।

ওবায়দুল কাদের বলেন, বর্তমান বিশ্ব অর্থনীতির বাস্তবতায় পৌনে ৭ লাখ কোটি টাকার এই বাজেট শেখ হাসিনা’র নেতৃত্বে অর্জিত বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার প্রতিফলন। শেখ হাসিনার নিরবচ্ছিন্ন নেতৃত্বের কারণেই বাংলাদেশের অর্থনীতি গত দেড় দশকে একটি শাক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়েছে।

‘বেগম খালেদা জিয়ার দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হোক। অন্যথায় সব দায়দায়িত্ব সরকারকে বহন করতে হবে।’ মির্জা ফখরুল ইসলামের  এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার কেন দায়দায়িত্ব নেবে। খালেদা জিয়া কি ফখরুল ইসলামদের আন্দোলনে মুক্ত হয়েছেন? শেখ হাসিনার উদারতা, মানবিকতায় খালেদা জিয়া মুক্ত হয়ে বাসায় আছেন। তার চিকিৎসার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। প্রয়োজন হলে বাইরে  থেকে চিকিৎসক আনুক, অসুবিধা নেই। এ ব্যাপারটি আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখছে, আমি আর কিছু বলতে চাই না।’

করের মাধ্যমে পাচার হওয়ায় ফেরত আনার ঘোষণায় পাচারকারীরা আরও উৎসাহী হবে কিনা জানকে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘এটা ঠিক সেভাবে দেখলে হবে না। দেশের অনেক টাকা পাচার হয়ে গেছে। অনেক দেশে এ ধরনের সুযোগ দেওয়া হয়। আমরাও সেই সুযোগটা দিচ্ছি। দেখি, যদি এই সুযোগের সুফল না আসে তাহলে আমরা সুযোগ উঠিয়ে নেব। এই বাজেটের দেওয়া সুযোগে আমরা সুফল পেতে পারি।’

অর্থপাচার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুলসহ দেশের একটি চিহ্নিত মহল ক্রমাগতভাবে বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচার হচ্ছে বলে এমনতর অভিযোগ করতেন। তাদের বক্তব্য যদি সত্য হিসাবে ধরে নেই, তাহলে ৭ শতাংশ করদানের মাধ্যমে যদি কেউ টাকা দেশে নিয়ে আসে তাহলে তো মির্জা ফখরুল সাহেবদের খুশি হওয়ায়র কথা। কিন্তু এখন তারা কেন অভিযোগ করছেন? অর্থপাচারের অভিযোগ তুলবেন, আর যখন আপনাদের কথা অনুযায়ি সে টাকা ফেরত আসে তখনও অভিযোগ করবেন সেটা তো আপনাদের দ্বিচারিতা। তিনি বলেন, আমাকে বলতে হয় মির্জা ফখরুল সাহেব আপনি কী ভুলে গেছেন, আপনার নেত্রী বেগম খালেদা জিয়া দুই দফায় দেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় অনৈতিক ও অবৈধভাবে অর্জিত প্রায় দেড় কোটি কালো টাকা সাদা করেছিলেন এবং কর অফিসে জরিমানা হিসাবে ৩৪ লাখ টাকা দিয়েছিলেন। বাংলাদেশের মানুষ জানে কারা দেশের টাকা বিদেশে পাচার করে। বেগম খালেদা জিয়া দুই পুত্র দুর্নীতির টাকা সিঙ্গাপুর ও আমেরিকায় পাচার করেছে। পরবর্তীতে সরকার যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে অংশিক টাকা দেশে ফেরত  আনতে পেরেছে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ, ড. আব্দুর রাজ্জাক, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও এস এম কামাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দুকুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নহার লাইলী, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুর নাহার চাঁপা, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও রিয়াজুল কবির কাওছার প্রমুখ উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
তিনটি নতুন উপজেলা

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল সরকার

July 1, 2026
Bangla

বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

July 1, 2026
পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

July 1, 2026

Latest News

তিনটি নতুন উপজেলা

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল সরকার

Bangla

বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

পুলিশ

গাঢ় নীল ও জলপাই শার্ট, খাকি প্যান্টে মাঠে নামলো পুলিশ

Thana

নিরপেক্ষতার মানদণ্ডে প্রশ্নের মুখে খিলক্ষেতের কমিউনিটি পুলিশিং কমিটি

সরকারি চাকরিজীবী

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

এইচএসসি ও সমমান পরীক্ষা

বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা: এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

A-chalan

আজ থেকে রাজস্ব-প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

তথ্যমন্ত্রী

সিন্দুক পাহারা দেয়ার চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী

Court

অধস্তন আদালতে কালো কোট ও গাউন বাধ্যতামূলক নয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa