Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন স্কোয়াড্রন ও ইউনিটকে পতাকা প্রদান
জাতীয়

বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন স্কোয়াড্রন ও ইউনিটকে পতাকা প্রদান

By Hasan MajorDecember 9, 20203 Mins Read
বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন স্কোয়াড্রন ও ইউনিটকে পতাকা প্রদান
ছবি: আইএসপিআর
Advertisement

জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বুধবার (৯ ডিসেম্বর) বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, যশোরে বিমান বাহিনীর ১৫ স্কোয়াড্রন, ৩ ফিল্ড ইউনিট এবং ৩ প্রভোস্ট এন্ড নিরাপত্তা ইউনিটকে বিমান বাহিনী পতাকা প্রদান করেছেন।

কর্মদক্ষতা ও জাতীয় জীবনে গুরুত্বপূর্ন অবদানের স্বীকৃতি স্বরূপ এই পতাকা প্রদান করা হয়।

বিমান বাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মুঃ কামরুল ইসলাম।

পতাকা প্রদানের এই অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কর্তৃক আয়োজিত একটি মনোজ্ঞ কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। কুচকাওয়াজে নেতৃত্ব দেন গ্রুপ ক্যাপ্টেন মোঃ সাইফুল ইসলাম।

বিমান বাহিনী পতাকা হস্তান্তরের পর বিমান বাহিনী প্রধান মোনাজাতে অংশগ্রহণ করেন। অতঃপর তিনি বিমান বাহিনীর সকল স্তরের সদস্যদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বাংলাদেশ বিমান বাহিনী তথা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সকল বীর শহীদদের, যাদের আত্বত্যাগ এবং রক্তের বিনিময়ে আমরা লাভ করেছি স্বাধীনতা ও সার্বভৌমত্ব।

এছাড়াও তিনি বিমান বাহিনীর ১৫ স্কোয়াড্রন, ৩ ফিল্ড ইউনিট এবং ৩ প্রভোস্ট এন্ড নিরাপত্তা ইউনিট এর গৌরবোজ্জল ইতিহাস তুলে ধরেন। তিনি বিমান বাহিনীর সকল স্তরের সদস্যকে সর্বোচ্চ দেশপ্রেম এবং আনুগত্যের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ‘ভিশন-২০৪১’ বাস্তবায়নে এগিয়ে যাবার আহবান জানান। পরিশেষে একটি মনোজ্ঞ কুচকাওয়াজ ও বর্ণিল আয়োজনের জন্য বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিমান বাহিনীর পতাকা অর্জনকারী বিভিন্ন ইউনিট ও স্কোয়াড্রন সমূহের প্রতিটি সদস্যকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিমান বাহিনীর সম্মানের প্রতীক হিসেবে প্রদানকৃত কালার এর মর্যাদা ও সম্মান অক্ষুন্ন রাখতে সকলকে সচেষ্ট থাকতে বলেন। পরবর্তীতে বিমান বাহিনী প্রধান পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং বিমান বাহিনীর অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে বিভিন্ন দায়িত্ব পালন করে চলেছে এবং বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান সর্বক্ষেত্রেই এই সব কার্যক্রমে নিয়মিত ও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নিত্য-নৈমিত্তিক স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি এই ঘাঁটি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আকাশ প্রতিরক্ষা নিশ্চিতকরণ, এ অঞ্চলে অবস্থিত সেনা, নৌ ও অন্যান্য বাহিনীকে প্রয়োজনীয় সহায়তা প্রদান, দুর্যোগ মোকাবেলা এবং অসামরিক প্রশাসনকে সহযোগিতা প্রদান করে আসছে।

অত্র ঘাঁটির বিভিন্ন কর্মকান্ডের স্বীকৃতিস্বরূপ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে ২০১৬ সালের ৬ এপ্রিল রাষ্ট্রপতি কর্তৃক ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করা হয়েছিল। এর ধারাবাহিকতায় ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ বিমান বাহিনীর এইসব ইউনিট ও স্কোয়াড্রন সমুহ কে বিমান বাহিনী পতাকা প্রদান করা হলো। সূত্র: আইএসপিআর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Salman F Rahman

চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান

July 16, 2026
Atok

জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

July 16, 2026
সেনাপ্রধান

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

July 16, 2026

Latest News

Salman F Rahman

চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান

Atok

জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

সেনাপ্রধান

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

ডিএমপি

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা : ডিএমপি

হাইকোর্ট

তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

জ্বালানি তেলের মজুত

জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়াতে ডিপো নির্মাণের উদ্যোগ

স্বরাষ্ট্রমন্ত্রী

কিছু মহল সরকারকে বিব্রত করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

মামলার তদন্ত শেষ হয়নি

৮৬% মামলার তদন্ত শেষ হয়নি, ভুল বর্ণনাসহ নানা কারণের কথা বলছে পুলিশ

বৃষ্টির তীব্রতা

শনিবার থেকে বাড়তে পারে বৃষ্টির তীব্রতা

বিমানের কেবিন ক্রু শিমু

মিথ্যা মামলা দেওয়ায় ফাঁসলেন বিমানের কেবিন ক্রু শিমু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa