বাজারে জরাজীর্ণ, ছেঁড়া-ফাটা ও অত্যধিক ময়লাযুক্ত নোটের উপস্থিতি বেড়ে যাওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সাধারণ মানুষকে এসব ত্রুটিপূর্ণ নোটের বিনিময়ে বাধ্যতামূলকভাবে নতুন বা ব্যবহারযোগ্য নোট প্রদান করতে হবে।

রোববার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
‘এস আলমকে ৩৫ হাজার কোটি টাকাসহ চারটি ব্যাংক কারা ফেরত দিচ্ছে’
পুরাতন নোট পরিবর্তনে কোনো ব্যাংকের অনীহা থাকলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে সার্কুলারে। কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট জানিয়ে দিয়েছে, নোট পরিবর্তনের সেবা দিতে কোনোভাবেই গড়িমসি করা যাবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


