Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় বাংলাদেশ-ভারত সম্পর্ক অনন্য সাধারণ বন্ধুত্বের মর্যাদায় অধিষ্ঠিত
আন্তর্জাতিক জাতীয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক অনন্য সাধারণ বন্ধুত্বের মর্যাদায় অধিষ্ঠিত

By Hasan Majorঅক্টোবর 13, 20212 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক অনন্য সাধারণ বন্ধুত্বের মর্যাদায় অধিষ্ঠিত। ১৯৭১ এর মুক্তিযুদ্ধে সার্বিক সহায়তা প্রদান থেকে শুরু করে বর্তমান সময়ে করোনা সংকটের মোকাবেলায় ভারত অকৃত্রিম বন্ধু হয়ে আমাদের পাশে আছে।

প্রতিমন্ত্রী মঙ্গলবার বিকালে সিংড়া উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন।

ভারত সরকারের পক্ষ থেকে ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটির কাছ থেকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্যে জীবন রক্ষাকারী এম্বুলেন্স গ্রহণ উপলক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

ভারতীয় সহকারী হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়, আধুনিক জীবন রক্ষাকারী যন্ত্রপাতি সম্বলিত এম্বুলেন্সটি জরুরী চিকিৎসা সেবা এবং চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পথে রোগীদের মানসম্মত জরুরী সেবা এবং ট্রমা লাইফ সাপোর্ট এর জন্য উপযোগী। এম্বুলেন্সটি ১০৯টি লাইফ সাপোর্ট এম্বুলেন্স সরবরাহের সামগ্রিক কর্মসূচির অংশ-যা ২০২১ সালের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরের সময় ঘোষণা করেন।

অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলার ১০১টি পূজা মন্ডপের অনুকূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের চালের বরাদ্দপত্র এবং প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নাটোর পৌরসভার মেয়র ও পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি উমা চৌধুরী জলি, পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট খগেন্দ্র নাথ রায় ও সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মানসী ভট্রাচার্য, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি চিত্তরঞ্জন সাহা প্রমুখ।

প্রতিমন্ত্রী পলক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে শুধু স্বাধীন দেশ উপহার দেননি, অসাম্প্রদায়িক সুখী-সমৃদ্ধ ‘সোনার বাংলা’ গড়ার প্রত্যয়ে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, ৭১ এর পরাজিত শক্তি ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের অসাম্প্রদায়িক চেতনাকে নস্যাৎ করে দেশের উন্নয়নকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু এদেশের মানুষের ভালবাসায় সিক্ত হয়ে ২০০৮ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ বাস্তবায়নে নিয়োজিত হয়েছেন। জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ দ্রুত উন্নয়নের অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার মেধাবী নেতৃত্বের কারনেই বিভিন্ন ধর্মের মানুষ এদেশে শান্তিপূর্ণ সহাবস্থানে বাস করছে। সকলের ভ্রাতৃত্বপূর্ণ অবস্থান এবং দেশের উন্নয়ন কাজে অংশগ্রহণের ফলে দেশ এগিয়ে যাচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
শামা ওবায়েদ

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ

জুন 18, 2026
ব্যবসায়িক প্রতিশ্রুতি

স্বাভাবিক রয়েছে দারাজের ব্যবসায়িক কার্যক্রম

জুন 18, 2026
কমলো তেলের দাম

বিশ্ববাজারে আবারও কমলো তেলের দাম

জুন 18, 2026
Latest News
শামা ওবায়েদ

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ

ব্যবসায়িক প্রতিশ্রুতি

স্বাভাবিক রয়েছে দারাজের ব্যবসায়িক কার্যক্রম

কমলো তেলের দাম

বিশ্ববাজারে আবারও কমলো তেলের দাম

ডা. এজেডএম জাহিদ

নতুন দায়িত্ব পেলেন ডা. এজেডএম জাহিদ

মেলোনি মোদি

জি-৭ সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে বৈঠকে মোদি

ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর

ট্রাম্পের পর এবার ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর, যুদ্ধ থামানোর পথে নতুন চুক্তি

প্রাথমিক শিক্ষকদের

নবম পে-স্কেল: বেতন-ভাতা বাড়ছে প্রাথমিক শিক্ষকদের

জরুরি নির্দেশনা

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

এআই ক্যামেরাএআই ক্যামেরা

নতুন করে ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

দাম কমেছে

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর তেলের দাম আবার কমেছে

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa