
বৃহস্পতিবার রাতে ভারতীয় হাইকমিশনে আইটেক দিবসে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। এ সময় ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক।
তথ্যমন্ত্রী বলেন, আইটেক দিবস একটি অত্যন্ত চমৎকার ধারণা। এভাবে একটা দিবস নির্ধারণ করে যারা ভারতে বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ নিয়েছে তাদের একত্রিত করা সত্যিই চমৎকার উদ্যোগ। আজ প্রশিক্ষণার্থীদের মাঝে এক ধরনের আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। দুই দেশের মেলবন্ধন ও উন্নয়নে এ ধরণের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, বাংলাদেশের প্রচুর শিক্ষার্থীকে বিশেষ করে সরকারি পর্যায়ে অনেকে এই প্রোগ্রামের মাধ্যমে ভারতে প্রশিক্ষণের সুযোগ পেয়েছে। চতুর্থ শিল্প বিপ্লব বা তথ্যপ্রযুক্তির যুগে আমাদের দেশে ডিজিটাল বাংলাদেশের শ্লোগান দিয়ে উন্নত বিশ্বের সঙ্গে যুক্ত হচ্ছি। ভারতও বিভিন্ন জায়গায় আইসিটি-হাব গড়ে তুলে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে থাকায় আমরা কাছাকাছি সময়ে তথ্যপ্রযুক্তি বিশ্বে যুক্ত হতে সক্ষম হয়েছি।
মন্ত্রী বলেন, ভারত এবং বাংলাদেশের গ্রাজুয়েটরা এখন ইউরোপ, আমেরিকাতে কাজ করছে। অনেক ক্ষেত্রেই তাদের সমৃদ্ধি আমাদের সন্তানদের দিয়ে হচ্ছে। তাই আমাদের মধ্যে সহযোগিতা এই পুরো অঞ্চলকে সমৃদ্ধ করবে।
তিনি বলেন, ব্যবহারিক সহযোগিতা, জ্ঞান ও ভাবের আদান-প্রদান পারস্পরিক সম্পর্ক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



