Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home খেলাধুলা বাংলাদেশ ম্যাচের উইকেট নিয়ে যা বললেন রশিদ লতিফ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

বাংলাদেশ ম্যাচের উইকেট নিয়ে যা বললেন রশিদ লতিফ

By Shamim RezaJan 25, 2020, 12:22 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

পাকিস্তান দলের সাবেক উইকেটরক্ষক রশিদ লতিফ।
স্পোর্টস ডেস্ক : লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত পাকিস্তান-বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের উইকেট নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন দেশটির সাবেক উইকেটরক্ষক রশিদ লতিফ।

উইকেট তার মন কেড়ে নিতে পারেনি। বাংলাদেশের ব্যাটসম্যানদের লো স্কোরিং টার্গেট দেয়ার জন্য উইকেটকেই দুষলেন তিনি। টি-টোয়েন্টি ম্যাচে এমন উইকেট না বানাতে কিউরেটরদের অনুরোধ করেছেন রশিদ।

তার যুক্তি, এমন উইকেটে ডেবিউ প্লেয়ারদের যাচাই করা কঠিন হয়ে পড়ে। তাদের বিষয়ে ইতিবাচক ধারণা পাওয়া যায় না।

সিরিজের বাকি দুটি ম্যাচের উইকেট যেন এমনটা না হয় সে দিকে লক্ষ্য রাখতে কিউরেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন রশিদ লতিফ।

গতকাল গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শেষে খেলা নিয়ে বিশ্লেষণকালে উইকেট বিষয়ে এমন সব মন্তব্য করেন এই সাবেক পাক উইকেটরক্ষক।

রশিদ লতিফ বলেছেন, ‘শীতে ভালো উইকেট বানানো কঠিন। তবে পিসিবি চেষ্টা করলে এমন উইকেট বানাতে পারে যেখানে গড়ে ১৬০ থেকে ১৭০ রান উঠবে। এমন নয় যে আমরা ২০০ রানের উইকেট চাই। তবে টি-টোয়েন্টিতে ১৪০ রান আধুনিক ক্রিকেটে কমই বলতে হবে। এমন উইকেটে আহসান আলী কিংবা হারিস রউফের মতো অভিষিক্তদের বিচার করা যায় না। বল ঠিকমতো ব্যাটে আসেনি।’

শুধু রশিদ লতিফই নন; এ ম্যাচের উইকেট পছন্দ হয়নি দেশটির সাবেক অধিনায়ক ইনজামাম উল হকেরও।

ম্যাচটি তার কাছে টি-টোয়েন্টির মতো লাগেনি বলে মন্তব্য করেছেন ইনজামাম।

উইকেট প্রসঙ্গে ইনজামাম বলেছেন, ‘একটি টি-টোয়েন্টি ম্যাচে উইকেট এতো কঠিন হয় কি করে! এখানে ১৪২ রানকেও বেশ কঠিন লক্ষ্য মনে হয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটসম্যান অনেক চেষ্ট করেও দেড়শত ছাড়াতে পারেনি। কিউরেটরদের আরও ভালো উইকেট বানানোর অনুরোধ করছি।’

ইনজামাম বলেন, ‘আমাদের এমন উইকেট দরকার যেখানে গড়ে ১৯০ থেকে ২০০ রান হবে। ব্যাটসম্যানরা বড় রান তাড়া করে ম্যাচ বের করে আনবে। বিষয়টা যেমন চ্যালেঞ্জিং হবে তেমনই হবে টি-টোয়েন্টি মেজাজের। আবার এমন উইকেটে কীভাবে ব্যাটসম্যানদের বেঁধে রাখতে হয় বোলাররা শিখবে। দুই পক্ষ থেকেই বিষয়টি চ্যালেঞ্জের ও টান টান উত্তেজনার হবে।’

গতকাল গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৪১ রান তুলে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ৩ বল হাতে রেখেই লক্ষ্যমাত্রা স্পর্শ করে পাকিস্তান। শোয়েব মালিকের ৫৮ রানের ঝকঝকে ইনিংসে ভর করে ৫ উইকেটের জয় পায় স্বাগতিক পাকিস্তান।

পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টিতে গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা কোনো দলের এটাই সর্বনিম্ন স্কোর। ২০১৫ সাল থেকে এ পর্যন্ত গাদ্দাফি স্টেডিয়ামে সবমিলে ১০টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। খেলা শুরু হবে বিকাল তিনটায়।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at ZoomBangla iNews, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
স্ট্রাইকার হামজা আবদেলকরিম

মিশরের বিশ্বকাপ দলে হামজা

May 21, 2026, 3:00 PM Asia/Dhaka
বাংলাদেশ

ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে এলো বাংলাদেশ

May 20, 2026, 2:42 PM Asia/Dhaka
পাকিস্তানকে হোয়াইটওয়াশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

May 20, 2026, 12:07 PM Asia/Dhaka
Latest News
স্ট্রাইকার হামজা আবদেলকরিম

মিশরের বিশ্বকাপ দলে হামজা

বাংলাদেশ

ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে এলো বাংলাদেশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

নেইমার

বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে যে বার্তা দিলেন নেইমার

World Cup

বাংলাদেশে ‘বিশ্বকাপ ব্ল্যাকআউট’ হওয়ার সম্ভাবনা নেই

ব্রাজিল জাতীয় ফুটবল দল

৩০ বছর পর দল ঘোষণায় যে নজির দেখালো ব্রাজিল

সাবেক অধিনায়ক স্মিথ

মারা গেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্মিথ

নেইমার

নেইমারকে নিয়েই বিশ্বকাপ অভিযানে ব্রাজিল

kohli

আইপিএলে কোহলির নতুন রেকর্ড

মুশফিকুর রহিম

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১৬ হাজার রানের মাইলফলকে মুশফিক

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp