Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে ‘টাইটেল স্পন্সর’ ওয়ালটন
ক্রিকেট (Cricket) খেলাধুলা

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে ‘টাইটেল স্পন্সর’ ওয়ালটন

By Hasan MajorApr 8, 2021, 5:21 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক: টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে ১২ এপ্রিল শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ দল। সিরিজে স্পন্সর হয়েছে বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। টুর্নামেন্টের অফিশিয়াল নাম ‘ওয়ালটন বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ।’

সোমবার (৫ এপ্রিল, ২০২১) সিরিজের স্বত্ত্বাধিকারী আইটিডব্লিউ স্পোর্টস ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি করেছে ওয়ালটন।

ওয়ালটনের মিডিয়া অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম ও আইটিডব্লিউ কনসাল্টিং বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের প্রধান মোহাম্মদ শারিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক ফিরোজ আলম এবং সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।

উদয় হাকিম বলেন, ‘করোনা মহামারির কারণে কঠিন সময় অতিক্রম করছে পুরো বিশ্ব। তবে আনন্দের বিষয় হলো করোনাভীতি কাটিয়ে আবার মাঠে ফিরতে শুরু করেছে ক্রিকেট। জাতীয় দল ইতোমধ্যেই নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে। এরপর টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে। বর্ণাঢ্য এ আয়োজনের সঙ্গে থাকতে পেরে ওয়ালটন গ্রুপ গর্বিত। কোটি কোটি দর্শক, ক্রিকেটানুরাগী, খেলোয়াড় ও ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট সবাই এ আয়োজনের মাধ্যমে উজ্জীবিত হবেন এটিই প্রত্যাশা। ওয়ালটন ক্রিকেটের সঙ্গে আছে, থাকবে সবসময়।’

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের দুটি টেস্ট ম্যাচ হবে ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল, দ্বিতীয় টেস্ট ২৯ এপ্রিল।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কায় সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে।  সেবার প্রথম টেস্টে গলে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পায় বাংলাদেশ।

উল্লেখ্য, যেখানে ক্রিকেট, সেখানেই ওয়ালটন। বিশেষ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যেখানেই খেলতে যাচ্ছে সেখানেই ওয়ালটন থাকছে। গত এক দশক ধরে এর তেমন কোনো ব্যত্যয় হয়নি।  ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট, সবখানেই রয়েছে ওয়ালটন গ্রুপ। শ্রীলঙ্কাতেও একাধিক সিরিজে ওয়ালটন পৃষ্ঠপোষকতা করেছে। এরই ধারাবাহিকতায় এবার টেস্ট সিরিজে টাইটেল স্পন্সর হলো ওয়ালটন।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Naymar

নেইমারের বিশ্বকাপ ভাগ্য সুতোয় ঝুলছে, অপেক্ষায় পেদ্রো

May 23, 2026, 4:05 PM Asia/Dhaka
বিশ্বকাপের থিম সং

বিশ্বকাপের থিম সং নিয়ে তোপের মুখে ফিফা, ক্ষুব্ধ ফুটবল ভক্তরা

May 23, 2026, 3:32 PM Asia/Dhaka
মোহাম্মদ আশরাফুল

তৃতীয় সন্তানের বাবা হলেন মোহাম্মদ আশরাফুল

May 23, 2026, 11:50 AM Asia/Dhaka
Latest News
Naymar

নেইমারের বিশ্বকাপ ভাগ্য সুতোয় ঝুলছে, অপেক্ষায় পেদ্রো

বিশ্বকাপের থিম সং

বিশ্বকাপের থিম সং নিয়ে তোপের মুখে ফিফা, ক্ষুব্ধ ফুটবল ভক্তরা

মোহাম্মদ আশরাফুল

তৃতীয় সন্তানের বাবা হলেন মোহাম্মদ আশরাফুল

সরাসরি চুক্তি

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

ক্যারিক

মাইকেল ক্যারিককে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিল ম্যানচেস্টার ইউনাইটেড

থমাস

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ১৬০-১৫০-এর মধ্যে আনতে চান থমাস ডুলি

গার্দিওলা

পেপ গার্দিওলাকে সম্মান জানিয়ে ইতিহাদে নতুন নাম, ‘দ্য পেপ গার্দিওলা স্ট্যান্ড’

সিরিজ

আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ

থমাস ডুলি

বাংলাদেশের নতুন কোচ হলেন থমাস ডুলি

প্রধান কোচ

যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক এবার বাংলাদেশের নতুন প্রধান কোচ

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp