Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় বাঙালিরা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে বাঁচবে: তাজুল ইসলাম
জাতীয়

বাঙালিরা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে বাঁচবে: তাজুল ইসলাম

By Hasan Majorডিসেম্বর 16, 20202 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, ‘বাঙালিরা ভিক্ষুকের জাতি হিসেবে বেঁচে থাকার জন্য ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেনি। এদেশের মানুষ নিজেদের আত্মমর্যাদা নিয়ে সারা বিশ্বে মাথা উঁচু করে বাঁচবে।’

আজ (১৬ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে আয়োজিত ৪৯তম মহান বিজয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর আঘাত করলে, ভাস্কর্যের বিরোধিতা করে জাতির পিতাকে অসম্মানিত করলে পুরো জাতির বুকের রক্তক্ষরণ হয়। তাই এ ধরনের কার্যক্রম দেশের মাটিতে আর করতে দেয়া হবে না।’

যদি কেউ চেষ্টা করে শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তা মোকাবিলা করবে বলেও উল্লেখ করেন তিনি।

তাজুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুর সারাজীবনের লড়াই-সংগ্রামের ফলে, ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষাধিক মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। হাজারো কষ্টের বিনিময় লালিত স্বপ্নের স্বাধীনতা অর্জিত হওয়ার পর বঙ্গবন্ধু যখন দেশে ফিরে আসেন তখন বাঙালি জাতি সেই দুঃখ কষ্ট ভুলে যায়।’

স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, ‘১৯৯৬ সালে শেখ হাসিনা ক্ষমতায় এসে যে উন্নয়নের যাত্রা শুরু করেছিলেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে আওয়ামী লীগের সে সকল গৃহীত উন্নয়ন কর্মকান্ড বন্ধ করে দেয়। শুধু তাই নয় স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় এনে লাল সবুজের পতাকাকে কলংকিত করেছে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে দেশী-বিদেশী দোসরদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ‘

তিনি বলেন, ‘১৯৭১ সালের ৭ই মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মাধ্যমে যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন সেই ডাকে সাঁড়া দিয়ে মানুষ শপথ নিয়ে দেশকে স্বাধীন করেছে। এখন সময় এসেছে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলার শপথ নেওয়ার।’

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডিসহ মন্ত্রণালয়ের অধীনে থাকা সকল প্রতিষ্ঠানে চলমান কার্যক্রমের গুণগত মান এবং রাষ্ট্রের পরিপন্থী কাজের সাথে যুক্ত থাকলে কারো সাথে কোন আপোস করা হবে না। কেউ যদি নিম্নমানের কাজের সাথে, দূর্নীতির সাথে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ভক্তদের নজর কাড়ছে ব্রাজিল বাড়ি

ভক্তদের নজর কাড়ছে দেড় লাখ টাকার ‘ব্রাজিল বাড়ি’!

জুন 14, 2026
ঢাকা–নারিতা ফ্লাইট

ঢাকা–নারিতা ফ্লাইট ফের শুরু আগামী ২৭ জুলাই

জুন 14, 2026
Bank

ইসলামী ব্যাংককে জামায়াতমুক্ত করতে গভর্নরের নির্দেশনা

জুন 14, 2026
Latest News
ভক্তদের নজর কাড়ছে ব্রাজিল বাড়ি

ভক্তদের নজর কাড়ছে দেড় লাখ টাকার ‘ব্রাজিল বাড়ি’!

ঢাকা–নারিতা ফ্লাইট

ঢাকা–নারিতা ফ্লাইট ফের শুরু আগামী ২৭ জুলাই

Bank

ইসলামী ব্যাংককে জামায়াতমুক্ত করতে গভর্নরের নির্দেশনা

যুবদল নেতা

নারীকে প্রকাশ্যে মারধরের ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার

বেনজীর

এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

Health

‘নারীদের জন্য দেড় হাজার শয্যার দুটি স্পেশালাইজড হাসপাতাল হবে’

নতুন পে স্কেল

নতুন পে স্কেলে দ্বিগুণ হচ্ছে পেনশন, গেজেট প্রকাশ কবে?

প্রাথমিক শিক্ষক

প্রাথমিক শিক্ষকদের বদলি এখন স্থানীয় প্রশাসনের কমিটির মাধ্যমে

শিক্ষামন্ত্রী

শিক্ষকদের অবসরভাতা দিতে দেরির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

জিরো কুপন বন্ডে বিনিয়োগকারীর আয়ে কর বসছে

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa