Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বাজারে কমতে শুরু করেছে কাঁচামরিচের ঝাঁজ
জাতীয়

বাজারে কমতে শুরু করেছে কাঁচামরিচের ঝাঁজ

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 1, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : অবশেষে কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম। রবিবার (০১ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা গেছে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০টাকায়।

অবশেষে কমতে শুরু করেছে কাঁচামরিচের ঝাঁজ

Advertisement

এছাড়া পেঁয়াজও বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি। দেশি পেঁয়াজের দাম যেখানে হওয়ার কথা ছিল ৬৪ থেকে ৬৫ টাকা। সেখানে কারওয়ান বাজারে পাইকারিতেই বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকায়। আর অন্যান্য খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১১০ টাকায়।

আবার সরকার আলুর দাম নির্ধারণ করে দিলেও বাজারে তা কার্যকর হয়নি। এখনো কেজিতে আলু বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। এছাড়া, ডিম, মুরগি, তেল, চিনিসহ কয়েকটি পণ্যের দাম বেড়ে স্থিতিশীল রয়েছে বলে দেখা গেছে।
গত শুক্রবার হঠাৎ করে কাঁচামরিচের দাম বেড়ে গিয়ে কেজিতে ৩০০ টাকা পর্যন্ত উঠেছিল। আমদানি বন্ধের অজুহাতে দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। তবে সরকারি ছুটি শেষে আমদানি শুরু হওয়ায় দাম কিছুটা কমতির দিকে বলে জানান তারা।
গতকাল শনিবার রাজধানীর মালিবাগ ও মগবাজার এবং খিলগাঁওয়ের সবজি বিক্রেতারা জানান, বাজারে ভারত থেকে আমদানি করা কাঁচামরিচের সরবরাহ কম। তাতে দেশি ও আমদানি করা উভয় ধরনের কাঁচামরিচের দাম বেড়েছে। গত সপ্তাহে যে কাঁচা মরিচের কেজি ছিল ১০০ থেকে ১২০ টাকা, গতকাল তা বেড়ে হয়েছে ২০০ থেকে ২২০ টাকা শেষ পর্যন্ত ঢাকার বিভিন্ন বাজারে ৩০০ টাকা পর্যন্ত পৌঁছায়।
জানা গেছে, সরকারের অনুমতি ছাড়া কাঁচা মরিচ আমদানি করা যায় না। গত ঈদুল আজহার আগে কাঁচামরিচের দাম বেড়ে গেলে সরকার ২৫ জুন আমদানির অনুমতি দেয়। ব্যবসায়ীরা আমদানি করা কাঁচামরিচের পুরোটাই আনছেন ভারত থেকে।
চলতি অর্থবছরে এখন পর্যন্ত ঠিক কী পরিমাণ মরিচ আমদানি করা হয়েছে; তার তথ্য পাওয়া যায়নি। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিযেছে, গত অর্থবছরে (২০২২-২৩) পুরো সময়ে কাঁচা মরিচ আমদানি হয়েছিল ২ হাজার ২১ টন। এর আগের অর্থবছরে (২০২১-২২) আমদানি করা হয় ৭ হাজার ৪৬৭ টন কাঁচা মরিচ।
এর আগে গত ঈদুল আজহার ঠিক পরপর কাঁচা মরিচের দর প্রতি কেজি ৭০০ টাকা পর্যন্ত উঠেছিল। তারপর ধীরে ধীরে দাম কমে আসে।
fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

June 21, 2026
বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

June 21, 2026
ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

June 21, 2026

Latest News

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

ফৌজদারি বিচার

ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে নতুন উদ্যোগ

Mamla

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

নবীন নৌ কর্মকর্তারা

দেশের সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত নবীন নৌ কর্মকর্তারা

মিডওয়াইফ নিয়োগ

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

ডিএমপি

ডিএমপির দুই ডিসি পদে পরিবর্তন

এনসিপি এমপি

প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি এমপির বক্তব্যে উত্তপ্ত সংসদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa