Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বাজারে হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম, কেজি ১০০ টাকা ছাড়াল
জাতীয়

বাজারে হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম, কেজি ১০০ টাকা ছাড়াল

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 23, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : ভারত পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশে ব্যবসায়ীদের সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। শুল্ক আরোপের আগে খোলা এলসির আওতায়ই এখনও পেঁয়াজ আমদানি হচ্ছে। তারপরও বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম বাড়িয়ে দেয়া হয়েছে।

বাজারে হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম, কেজি ১০০ টাকা ছাড়াল

Advertisement

পেঁয়াজ রপ্তানিতে ভারতের শুল্ক আরোপের ঘোষণাকে পুঁজি করে সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশের আমদানিকারক-আড়তদার সিন্ডিকেট। শুল্কযুক্ত পেঁয়াজ আমদানি শুরুর আগেই তারা বাড়িয়ে দিয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম। এর ফলে রাজধানী ঢাকাসহ সারা দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যটির বাজারে তৈরি হয়েছে অস্থিরতা।

প্রতিবেশী দেশ ভারত ১৯ আগস্ট পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়। তবে সেই শুল্কযুক্ত পেঁয়াজ বাংলাদেশে আমদানি শুরু হয়নি। বাজারে এখনও শুল্ক আরোপের আগে খোলা এলসির আওতায় আমদানি করা পেঁয়াজ। তারপরও দাম বাড়তে বাড়তে পেঁয়াজের কেজি একশ’ টাকা ছাড়িয়ে গেছে।

রাজধানী ঢাকায় দেশি পেঁয়াজের দাম কেজিতে ১৮ থেকে ২০ টাকা বেড়েছে। আর আমদানিকৃত হাইব্রিড পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫ থেকে ১৮ টাকা।

আবার দাম বৃদ্ধির এই চিত্রও সব বাজার বা মহল্লার দোকানে সমান নয়। এলাকাভেদে পেঁয়াজের দামের পার্থক্য কেজিতে ১০ থেকে ২০ টাকা।

মঙ্গলবার রাজধানীর মগবাজার, মালিবাগ, হাতিরপুল, রামপুরা, বাড্ডা, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, মান ভিত্তিতে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৯৫ থেকে ১০৫ টাকায় কিনেছেন তারা।

মগবাজার বাসিন্দা সারমিন জাহান বলেন, ‘সোমবার বিকেলে কারওয়ান বাজার থেকে ৯৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছি। মঙ্গলবার অন্য বাজার করতে এসে কৌতূহলী হয়ে পেঁয়াজের দাম জিজ্ঞাসা করলাম। দোকানি প্রতি কেজি চাচ্ছে ১০৫ টাকা।’

বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা জিনাত করিম জানালেন, তিনি এক কেজি পেঁয়াজ কিনেছেন ১০০ টাকায়।

মঙ্গলবার কারওয়ানবাজারে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৮৫ থেকে ৯০ টাকায়। দুদিন আগেও তা ছিল ৬৮ থেকে ৭৫ টাকা কেজি।

এদিকে পেঁয়াজের কেজি এভাবে লাফ দিয়ে একশ’ টাকা ছাড়িয়ে যাওয়াটাকে অস্বাভাবিক বলে মনে করছেন না সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাদের দাবি, ভারত থেকে ৩৮ থেকে ৪৬ টাকা কেজি দরে পেঁয়াজ আমদানি করা হচ্ছিল। দেশটি পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করায় এখন প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে খরচ বেড়ে দাঁড়াবে ৫৩ থেকে ৬৫ টাকা।

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্যবসায়ীরা এখনও ভারত থেকে শুল্কযুক্ত পেঁয়াজ আমদানি শুরু করেননি। শুল্ক আরোপের আগে খোলা এলসির আওতায়ই এখনও পেঁয়াজ আমদানি করা হচ্ছে। অথচ ভারত শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম বাড়িয়ে দেয়া হয়েছে।

একাধিক সূত্রে জানা গেছে, দেশে আমদানি পণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের পেঁয়াজ ব্যবসায়ীদের সিন্ডিকেট ১৯ আগস্ট ভারত শুল্ক আরোপের ঘোষণা দেয়ার পরপরই সক্রিয় হয়ে ওঠে। তারা পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়। আবার বাজার অস্থিতিশীল করতে এখানে অনেক আড়তেই তালা ঝুলিয়ে রাখা হয়।

যশোরের বেনাপোল ও দিনাজপুরের হিলি স্থল বন্দরকেন্দ্রিক সিন্ডিকেটও একইসঙ্গে সক্রিয় হয়ে ওঠে। বাকি থাকেনি রাজধানী ঢাকাকেন্দ্রিক আড়তদার ও মজুতদার সিন্ডিকেটও। ফলে দাম বাড়তে বাড়তে পেঁয়াজের কেজি একশ’ টাকা ছাড়িয়ে গেছে।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এসএম নাজের হোসেন বলেন, ‘আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার খবরে অসাধু ব্যবসায়ীরা পণ্য দেশে আসার আগেই অভ্যন্তরীণ বাজারে দাম বাড়িয়ে দিয়েছে। এটা এ দেশের ব্যবসায়ীদের স্বভাব।’

প্রসঙ্গত, ভারত ১৯ আগস্ট পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়। আর সঙ্গে সঙ্গেই বাংলাদেশের বাজারে এর প্রভাব পড়তে শুরু করে। স্থানীয় বাজারে পেঁয়াজের দাম বাড়তে থাকে হু হু করে।

ভারত এযাবৎ বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে কোনো ধরনের শুল্ক আরোপ করেনি। এবার শুল্ক আরোপের পেছনে যুক্তি হিসেবে দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়, স্থানীয় বাজারে পেঁয়াজের মূল্য যাতে বৃদ্ধি না পায় সে জন্য এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।

প্রতিবেশী দেশটির এমন সিদ্ধান্তের সমালোচনা করে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সোমবার বলেন, ‘পূর্ব ঘোষণা ছাড়াই ভারতের পেঁয়াজ রপ্তানির ওপর কর আরোপ করাটা দুঃখজনক।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

June 22, 2026
muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

June 22, 2026
Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

June 22, 2026

Latest News

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

PM

মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Lake

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে লেক ভ্রমণে ডা. জুবাইদা

পদোন্নতি বঞ্চিত

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন যাচাইয়ে কমিটি

Shajid

শেওড়াপাড়ায় ইটের আঘাতে আহত সেই সাজিদ আর নেই

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa