Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home লাইফস্টাইল কুইজ বাজুস মিডিয়া অ্যাওয়ার্ডের আবেদন আহ্বান
কুইজ

বাজুস মিডিয়া অ্যাওয়ার্ডের আবেদন আহ্বান

By Saumya Sarakarমার্চ 21, 20243 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : জুয়েলারি শিল্প নিয়ে তথ্যবহুল, অনুসন্ধানী ও গবেষণাধর্মী কাজে পেশাদার সাংবাদিকদের অনুপ্রাণিত করতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দ্বিতীয়বারের মতো ‘বাজুস মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৪’ দেবে। আজ বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় এক বাজুসের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাজুসের পক্ষ থেকে বলা হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত সংবাদ প্রতিবেদন জমা দিতে হবে। প্রতিবেদনের বিষয় হিসেবে বলা হয়েছে; জুয়েলারি শিল্পের বর্তমান অবস্থা, অর্থনীতিতে জুয়েলারি শিল্পের অবদান, নতুন বিনিয়োগ, কর্মসংস্থানের সম্ভাবনা ও চ্যালেঞ্জ, বৈশ্বিক প্রেক্ষাপটে জুয়েলারি খাতের সম্ভাবনা, রপ্তানি সম্ভাবনা ও প্রতিযোগিতা সক্ষমতা, জুয়েলারি খাতে ব্যাংকের অর্থায়ন, জুয়েলারি খাতে স্বর্ণ নীতিমালার প্রভাব, ব্যাগেজ রুলস, অলঙ্কারের মান ও ডিজাইন, রাজস্ব ব্যবস্থাপনা ও নীতিগত ইস্যু, হয়রানি ও প্রতিবন্ধকতা, চোরাচালান পরিস্থিতি ও প্রতিরোধে করণীয়, কর্ম পরিবেশসহ আনুষঙ্গিক বিষয়, কারিগরি শিক্ষায় জুয়েলারি শিল্প নিয়ে প্রকাশিত।

প্রতিবেদন প্রকাশ-প্রচারের সময়সীমা ও নিয়ম

২০২৩ সালের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়কালে প্রকাশিত বা প্রচারিত প্রতিবেদন ‘বাজুস মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৪’-এর জন্য বিবেচিত হবে। প্রতিবেদন জমার নিয়মে বলা হয়েছে-

১. একজন সাংবাদিক শুধুমাত্র একটি ক্যাটাগরিতে পুরস্কারের জন্য প্রতিবেদন জমা দিতে পারবেন। একজন একটির বেশি প্রতিবেদন জমা দিতে পারবেন না। তবে কোনো বিষয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত বা প্রচারিত হলে সবগুলো পর্ব মিলে একটি প্রতিবেদন বিবেচিত হবে।

২. সংবাদপত্র ও অনলাইন নিউজপোর্টালে প্রকাশিত শুধুমাত্র সংবাদ প্রতিবেদন এই পুরস্কারের জন্য জমা দেওয়া যাবে। কলাম, প্রবন্ধ-নিবন্ধ বা মতামতভিত্তিক লেখা পুরস্কারের জন্য বিবেচিত হবে না। টেলিভিশনের ক্ষেত্রে শুধু নিউজ বুলেটিনে প্রচারিত প্রতিবেদন জমা দেওয়া যাবে। কোনো ধরনের অনুষ্ঠান পুরস্কারের জন্য বিবেচিত হবে না।

৩. কোনো সংবাদপত্রের ওয়েবপোর্টালে প্রকাশিত প্রতিবেদন অনলাইন ক্যাটাগরিতে পুরস্কারের জন্য বিবেচিত হবে না। ৪. সংবাদপত্র (বাংলা ও ইংরেজি উভয়) এবং অনলাইন নিউজপোর্টালে প্রকাশিত প্রতিবেদনের ক্ষেত্রে প্রকাশের তারিখসহ মূল কপি এবং কম্পোজ করা এক কপি প্রতিবেদন জমা দিতে হবে। মূল কপি সংশ্লিষ্ট সংবাদপত্র ও অনলাইনের সম্পাদক/বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদকের (যেকোনো একজনের) সত্যায়িত হতে হবে। কম্পোজ করা কপির কোথাও রিপোর্টার ও সংবাদপত্র/অনলাইনের নাম উল্লেখ করা যাবে না। এটি সত্যায়িত করারও প্রয়োজন নেই ।

৫. টেলিভিশনে সম্প্রচারিত সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রে প্রচারিত রিপোর্টের ভিডিও সিডি বা পেনড্রাইভে জমা দিতে হবে। সেইসঙ্গে সংবাদ পাঠকের পঠিত অংশসহ (লিঙ্ক) রিপোর্টের লিখিত স্ক্রিপ্ট জমা দিতে হবে। রিপোর্ট প্রচারের তারিখ উল্লেখসহ সংশ্লিষ্ট টেলিভিশনের বার্তা প্রধান বা প্রধান বার্তা সম্পাদক বা প্রধান প্রতিবেদকের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। ৬. প্রতিবেদনের সঙ্গে প্রতিবেদকের মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানাসহ সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত এবং এক কপি ছবি জমা দিতে হবে।

প্রতিবেদন জমা দেওয়ার সময় অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেতে আগ্রহী সাংবাদিকদের আগামী ১৫ জুলাই, ২০২৪ বিকেল ৫টার মধ্যে বাজুস অফিসের ঠিকানায় সরাসরি বা ডাকযোগে প্রতিবেদন জমা দিতে হবে। খামের উপর সুস্পষ্টভাবে ক্যাটাগরি উল্লেখ করতে হবে।

পুরস্কারের ক্যাটাগরি
১. সংবাদপত্র (বাংলা ও ইংরেজি): বাংলাদেশ থেকে প্রকাশিত সংবাদপত্রে প্রকাশিত সেরা প্রতিবেদন।
২. অনলাইন নিউজপোর্টাল: বাংলাদেশ থেকে পরিচালিত নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালে প্রকাশিত সেরা প্রতিবেদন।
৩. টেলিভিশন: বাংলাদেশের যে কোনো টেলিভিশনে সম্প্রচারিত সংবাদ প্রতিবেদন।

পুরস্কারের সংখ্যা ও মান
প্রতি ক্যাটাগরিতে ৩টি করে মোট ৯টি পুরস্কার দেয়া হবে।
প্রথম পুরস্কার (প্রত্যেক ক্যাটাগরিতে একটি): ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের স্বর্ণপদক এবং সম্মাননাপত্র।
দ্বিতীয় পুরস্কার (প্রত্যেক ক্যাটাগরিতে একটি): ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যমানের স্বর্ণপদক এবং সম্মাননাপত্র।
তৃতীয় পুরস্কার (প্রত্যেক ক্যাটাগরিতে একটি): ১ লাখ টাকা মূল্যমানের স্বর্ণপদক এবং সম্মাননাপত্র।

প্রতিবেদন জমার ঠিকানা– বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), লেভেল-১৯, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, পান্থপথ, ঢাকা-১২১৫

সরকারি চাকরিতে যোগ দিলেই বাধ্যতামূলক সর্বজনীন পেনশন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts

৭৪ দেশের হাফেজদের হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আনাস

নভেম্বর 20, 2024

মিশর আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বাছাইয়ে প্রথম হয়েছেন হাফেজ আব্দুর রহমান

নভেম্বর 10, 2024

বিমান বাহিনীর আন্তঃঘাঁটি সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা অনুষ্ঠিত

মে 31, 2024
Latest News

৭৪ দেশের হাফেজদের হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আনাস

মিশর আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বাছাইয়ে প্রথম হয়েছেন হাফেজ আব্দুর রহমান

বিমান বাহিনীর আন্তঃঘাঁটি সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেয়েদের

কী এমন জিনিস যা মেয়েদের মধ্যে সহজেই ঢুকিয়ে দেওয়া যায়?

নারী

কি জিনিস যা একজন নারী তার স্বামীকে দিতে পারে না?

মেয়েদের

বিয়ের পর মেয়েদের কোন জিনিসটা বেড়ে যায়?

কুইজ প্রতিযোগীতা-আলোচনা সভায় ব্র্যাক ইউনিভার্সিটির স্বাধীনতা দিবস পালন

ইবিতে সায়েন্স ক্লাবের

ইবিতে সায়েন্স ক্লাবের উদ্বোধনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa