Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বাণিজ্যিক উদ্দেশে মুজিববর্ষের লোগো ব্যবহার করা যাবে না
জাতীয়

বাণিজ্যিক উদ্দেশে মুজিববর্ষের লোগো ব্যবহার করা যাবে না

By Shamim RezaJanuary 12, 20203 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর লোগো সরকারি ও বেসরকারিভাবে সবাই ব্যবহার করতে পারবে। কিন্তু কেউ এই লোগো বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারবে না। সিগারেট, অ্যালকোহল ও আগ্নেয়াস্ত্রে মুজিববর্ষের লোগো ব্যবহার করা যাবে না। একইসঙ্গে কিভাবে লোগোটি ব্যবহার করা যাবে তার নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।

আজ রবিবার বাস্তবায়ন কমিটির মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি, বেসরকারি ও অন্যান্য প্রতিষ্ঠান মুজিববর্ষ সম্পর্কিত যে সকল ডিজাইন ও স্মারক তৈরি করবে তাতে লোগো ব্যবহার যেন মানসম্মতভাবে করা হয় তার জন্যই এ নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১ পর্যন্ত বছর মুজিববর্ষ পালিত হবে। তবে লোগো আনুষ্ঠানিকভাবে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত ব্যবহার করা যাবে।

মুজিববর্ষ বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে লোগো ব্যবহারের ক্ষেত্রে ১০ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, কোনো ব্যক্তিগত বা বেসরকারি ব্যবসায়িক বা বাণিজ্যিক প্রোডাক্ট এবং সেবার উদ্দেশে এই লোগো ব্যবহার করা যাবে না। সিগারেট, অ্যালকোহল, আগ্নেয়াস্ত্র বা এরূপ কোনো দ্রব্যদিতে মুজিববর্ষের লোগ ব্যবহার করা যাবে না। মুজিববর্ষ বাস্তবায়ন কমিটি নির্ধারিত রঙ, বর্ণবিন্যাস এবং আকৃতি ব্যতীত অন্য কোনো প্রকারে লোগো ব্যবহার করা যাবে না।

সকল সরকারি-আধাসরকারি, স্বায়ত্বশাাসিত, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সরকারি মালিকানাধীন কম্পানি, সরকারি ও বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, মিডিয়া ও বিদেশে অবস্থিত দূতাবাস সকল ইমেইল, সরকারিপত্র, স্মারকপত্র ইত্যাদিতে স্ব স্ব প্রতিষ্ঠানের লোগের সঙ্গে ‘যথাযথ মর্যাদায়’ মুজিববর্ষের লোগো ব্যবহার করা যাবে। মুজিববর্ষ জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীর বরাত দিয়ে এসব তথ্য জানানো হয়েছে।

এতে আরো বলা হয়েছে, বিভিন্ন ক্রীড়া, সাহিত্য, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংস্থার অনুষ্ঠানে প্রকাশনার ক্ষেত্রে লোগো ব্যবহার করা যাবে। এ ছাড়া সরকারি মালিকানাধীন সকল বাস, ট্রেন, দাপ্তরিক গাড়ি, নৌযান, অব্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে চলমান বাংলাদেশ বিমান, সামরিক এয়ার ক্রাফট এবং ক্রুজে উপযুক্ত স্থানে, বিভিন্ন অনুষ্ঠানের পোস্টার, ব্যনার, ফেস্টুনে এবং সাজসজ্জায় মুজিববর্ষের লোগো ব্যবহার নির্দেশিকা মেনে নান্দনিক উপস্থাপনার জন্য ব্যবহার করা যাবে। এর বাইরে সরকারি-বেসরকারি স্কুল কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার, নোটপ্যাড, স্টেশনারি, বিজ্ঞাপন ইত্যাদি সকল প্রচার সামগ্রীতে এই লোগে ব্যবহার করা যাবে।

মুজিববর্ষ জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে পাঠানো নির্দেশনায় সরকারিভাবে বিভিন্ন প্যাডে মুজিববর্ষ লোগো কিভাবে ব্যবহার করতে হবে তার একটি নমুনা তুলে ধরা হয়েছে। গণমাধ্যমে পাঠানো নমুনা অনুযায়ী, সরকারি বিভিন্ন পত্রে সরকারি লোগো যদি পত্রের উপরে মাঝখানে থাকে তবে মুজিববর্ষের লোগে সরকারি লোগোর ডানপাশে সমানভাবে বসবে। আর যদি সরকারি পত্রে সরকারি লোগে পত্রের একবারে উপরে বাম পাশে থাকে সে ক্ষেত্রে মুজিববর্ষের লোগো সমান্তরালে সর্বডানে বসবে। এভাবে বেসরকারিভাবে যদি কেউ মুজিববর্ষ উদযাপনের জন্য লোগে ব্যবহার করে টুপি, টি-শার্ট, গেঞ্জিতে লোগো ব্যবহার করতে চায় করতে পারবে। তবে সে ক্ষেত্রে অবশ্যই লোগোর নান্দনিকতা যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয় সে বিষয়ে আহ্বান জানানো হয়েছে মুজিববর্ষ বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
BTRC

ব্যবহৃত মোবাইল হস্তান্তর-বিক্রিতে নতুন নির্দেশনা বিটিআরসির

February 4, 2026
বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

যে মাসে হতে পারে বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

February 3, 2026
Earthquake

দেশে ভূমিকম্প অনুভূত

February 3, 2026
Latest News
BTRC

ব্যবহৃত মোবাইল হস্তান্তর-বিক্রিতে নতুন নির্দেশনা বিটিআরসির

বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

যে মাসে হতে পারে বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

Earthquake

দেশে ভূমিকম্প অনুভূত

mob

ব্যবহৃত মোবাইল বিক্রির আগে নিবন্ধন বাতিল বাধ্যতামূলক : বিটিআরসি

নির্বাচন

‘দেশে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই, সবাই আন্তরিকভাবে কাজ করছি’

স্বরাষ্ট্র উপদেষ্টা

কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

আলী রীয়াজ

বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

RAB

র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

র‌্যাব

বদলে যাচ্ছে র‌্যাবের নাম, পোশাকেও আসছে পরিবর্তন

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.