
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) প্রেসিডেন্ট মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন আজ সন্ধ্যায় বাসসকে বলেন, প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে আইসিসি বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
প্রেস সচিব জানান, রাষ্ট্রপতি দেশের বাণিজ্য-বিনিয়োগ ও সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে আইসিসিসহ বিভিন্ন চেম্বারের ভূমিকার কথা স্মরণ করে বলেন, বাণিজ্য-বিনিয়োগ হচ্ছে উন্নয়নের মূল হাতিয়ার।
প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, এ বছর আইসিসির শতবর্ষ এবং বাংলাদেশ চ্যাপ্টারের ২৫ বছর পূর্তি উৎসব সাড়ম্বরে পালন করা হবে। প্রতিনিধি দল এসময় এ অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে যোগ দিতে আমন্ত্রণ জানায়।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা এসময় উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



