স্পোর্টস ডেস্ক : সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার। এক দিকে ব্যক্তিগত জীবন টালমাটাল। বেশ কয়েক দিন ধরেই বাতাসে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে বিবাহবিচ্ছেদ হতে চলেছে এই ক্রিকেট তারকার। ক রো না র সময় লকডাউনের মাঝেই সার্বিয়ান মডেল অভিনেত্রী নাতাশা স্তানকোভিচকে বিয়ে করেন হার্দিক। তার মাস কয়েকের মধ্যেই ছেলে অগ্যস্তের জন্ম।

বাতাসে ডিভোর্সের গুঞ্জন, কোথায় গেলেন হার্দিক?

যদিও চার বছরের মধ্যেই ফাটল তাদের দাম্পত্য জীবনে। এর মাঝেই নানা ইঙ্গিতপূর্ণ পোস্ট দিচ্ছেন নাতাশা। সম্প্রতি বিদেশি বন্ধুর সঙ্গে মুম্বাইয়ে একটি রেস্তোরাঁয় দেখা যায় অভিনেত্রীকে। এদিকে আইপিএলে লখনউয়ের কাছে হারের পরই নাকি দেশে ছেড়েছেন হার্দিক! কিন্তু কোথায় রয়েছেন তিনি? সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই এভাবে দেশে ছাড়তেই উঠছে নানা জল্পনা। এক পক্ষের দাবি, হার্দিক হয়তো তার স্ত্রী নাতাশর সঙ্গে একান্ত যাপন করছেন।

শনিবারই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নিউইর্য়ক পাড়ি দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। যদিও এ দিন দেখা মেলেনি হার্দিকের। কানাঘুষো শোনা যাচ্ছে, হার্দিক নাকি লন্ডনে ছুটি কাটাচ্ছেন। সঙ্গে নাকি রয়েছেন স্ত্রী নাতাশাও। যদিও তাদের বিবাহবিচ্ছেদের খবরে সরগরম নেটপাড়া। তবে একাংশের দাবি এই সব কিছুই নাকি ভুয়ো। আদতে নাকি সুখেই রয়েছেন নাতাশা-হার্দিক!

প্রায় প্রতি বছরই আইপিএলের ভিআইপি বক্সে দেখা মেলে নাতাশার। তবে এ বছর যেন তাল কাটল। স্বামীর খেলা দেখতে আসেননি তিনি। এমনকি হার্দিকের দল মুম্বাই ইন্ডিয়ানস নিয়েও কোনও মন্তব্যও করেননি নাতাশা। এই সব ঘটনার ভিত্তিতেই তাদের দাম্পত্য নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। যদিও এই প্রসঙ্গে নাতাশা কিংবা হার্দিক কারও তরফে কোনও বিবৃতি মেলেনি এখনও পর্যন্ত।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.