বিশ্বকাপ বাছাইয়ের প্যারাগুয়ে ও পেরু বিপক্ষে দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। এই দুই ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছে দলটি। ঘোষিত দলে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন আলেহান্দ্রো গারনাচো ও নিকোলাস গঞ্জালেজ।

আর্জেন্টিনা

Advertisement

জানা গেছে, বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ১৫ নভেম্বর ভোর সাড়ে পাঁচটায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে তারা। ২০ নভেম্বর ভোর ৬টায় বছরের শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হবে দলটি।

তবে এই দলে জায়গা পাননি ইতালিয়ান ক্লাব রোমায় খেলা আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। দলের সার্বিক ফর্মের কারণে আলবিসেলেস্তেদের স্কোয়াডে জায়গা করে নিতে পারেননি দিবালা। বাদ পড়েছেন রিভার প্লেটের লেফট ব্যাক মার্কোস আকুনিয়াও।
তবে চোট কাটিয়ে দলে ফিরছেন জুভেন্তস উইঙ্গার নিকোলাস গঞ্জালেস। চোটের আশঙ্কা থাকলেও ক্রিশ্চিয়ান রোমেরো আর জিওভান্নি লো সেলসো জায়গা করে নিয়েছেন দলে। জাতীয় দলে আবারও ডাক পেয়েছেন ভ্যালেন্সিয়ার প্লেমেকার এনজো বারেনেচেয়া ও লাৎ্‌সিও স্ট্রাইকার তাতি কাসতেয়ানোস।

এরআগে, লাতিন অঞ্চলের বাছাইপর্বে এ পর্যন্ত ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। কলম্বিয়া ১৯ ও উরুগুয়ে ও ব্রাজিল সমান ১৬ পয়েন্ট নিয়ে রয়েছে। তবে গোল ব্যবধানে তৃতীয় স্থানে রয়েছে উরুগুয়ে। চারে রয়েছে ব্রাজিল। পাঁচে থাকা ইকুয়েডরের পয়েন্ট ১৩।

গোলকিপার:
এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), ওয়াল্টার বেনিতেজ (পিএসভি), জিরোনিমো রুল্লি (অলিম্পিক মার্সেই)
ডিফেন্ডার:

নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ), গনজালো মনতিয়েল (সেভিয়া), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহাম), জেরমান পেৎ্‌জেল্লা (রিভার প্লেট), লিওনার্দো বালেরদি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও)

মিডফিল্ডার:
এনজো ফেরনান্দেজ (চেলসি), লিয়ান্দ্রো পারেদেস (এএস রোমা), ইজিকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), রদ্রিগো দি পল (আতলেতিকো মাদ্রিদ), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), জিওভান্নি লো সেলসো (রিয়াল বেতিস), এনজো বারেনেচেয়া (ভালেন্সিয়া), থিয়াগো আলমাদা (বোতাফোগো), ফাকুন্দো বুয়োনানতে (লেস্টার সিটি), নিকোলাস পাজ (কোমো ১৯০৭)

কমমূল্যে দুর্ধর্ষ ফিচার, কিলার লুকে রেডমি নিয়ে এলো নতুন স্মার্টফোন

ফরোয়ার্ড:
লিওনেল মেসি (ইন্টার মায়ামি), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস গঞ্জালেস (জুভেন্তস), হুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্তিনেজ (ইন্তার মিলান), ভালেন্তিন কাসতেয়ানোস (লাৎ্‌সিও)।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.