Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় বাদ পড়ছেন চার শীর্ষ নেতা
জাতীয়

বাদ পড়ছেন চার শীর্ষ নেতা

By iNews Deskঅক্টোবর 18, 2019Updated:অক্টোবর 18, 20193 Mins Read

3fg

Advertisement
আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ থেকে বাদ পড়ছেন চার শীর্ষ নেতা। তারা হলেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এবং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাউসার ও সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ।

সম্প্রতি ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর এসব সংগঠনের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে। এ কারণে আগামীতে তারা আর সংগঠনের নেতৃত্বে থাকতে পারছেন না বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এখন অন্তরালে রয়েছেন। গত ১১ অক্টোবর সংগঠনের প্রেসিডিয়াম সভাতেও তিনি উপস্থিত ছিলেন না। ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হওয়ার পর তার ব্যাংক হিসাব তলব ও অনুমতি ছাড়া বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরপর থেকেই তাকে আর সংগঠনের কোনো কার্যক্রমে দেখা যাচ্ছে না।

সূত্র জানায়, আগামী ২৩ নভেম্বর যুবলীগের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে তার সভাপতিত্ব করার সম্ভাবনা নেই। সম্মেলন নিয়ে আগামী ২০ অক্টোবর যুবলীগের নেতারা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠকেও যুবলীগের চেয়ারম্যান থাকতে পারবেন না। প্রধানমন্ত্রী তাকে ওই বৈঠকে যেতে নিষেধ করেছেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে ওই বৈঠকে যুবলীগের সাধারণ সম্পাদকসহ প্রেসিডিয়াম সদস্য, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকেরা থাকবেন।

যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদেরও আগামী কমিটিতে থাকার সম্ভাবনা নেই। তার বিরুদ্ধে বড় ধরনের কোনো অভিযোগ না উঠলেও সম্প্রতি যুবলীগ নেতাদের বিরুদ্ধে যেসব অনিয়মের অভিযোগ উঠেছে, সাধারণ সম্পাদক হিসেবে তার প্রতিবাদ বা প্রতিকারের উদ্যোগ নেননি বলে সংগঠনের প্রেসিডিয়াম সভায় তাকে দোষারোপ করা হয়েছে। এসব অনিয়মের বিষয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অবহিত করার সুযোগ তার থাকলেও তিনি সেটা করেননি বলে যুবলীগ নেতাদের অভিযোগ।

এ বিষয়ে জানতে চাইলে যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, আগামী ২০ অক্টোবর যুবলীগের সাংগঠনিক নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে সম্মেলনের বিষয়ে আলোচনা হবে। তার সঙ্গে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকেরা দেখা করবেন। সেখানে চেয়ারম্যান থাকবেন না। যুবলীগের কেউ প্রার্থী হয় না, নেত্রী যাকে যোগ্য মনে করেন, তাকে দায়িত্ব দেন।

এদিকে, আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। এ সম্মেলনের পর সংগঠনের সভাপতি মোল্লা আবু কাউসারের আর নেতৃত্বে থাকার সম্ভাবনা নেই। সাম্প্রতিক অভিযানের পর ওয়ান্ডারার্স ক্লাবে ক্যাসিনো পরিচালনার বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এতে আওয়ামী লীগসহ রাজনৈতিক অঙ্গনে মোল্লা কাউসারের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব পড়েছে।

পংকজ দেবনাথ ২০০৩ সাল থেকে পর পর দু’বার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। গত সম্মেলনে তিনি সভাপতি প্রার্থী হলেও তাকে সাধারণ সম্পাদকই রাখা হয়। এবার তার আর সংগঠনটির নেতৃত্বে থাকার সম্ভাবনা নেই।

আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের একাধিক সূত্র জানায়, শুধু স্বেচ্ছাসেক লীগের পদই নয়, আগামী সংসদ নির্বাচনেও বরিশাল-৪ আসনের বর্তমান সংসদ সদস্য পংকজ দেবনাথের দলীয় মনোনয়ন পাওয়াতেও সমস্যা হতে পারে। কারণ, সম্প্রতি মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এই স্বতন্ত্র প্রার্থীর প্রতি পংকজ দেবনাথের সমর্থন ছিল বলে অভিযোগ স্থানীয় নেতাকর্মীদের।

এসব বিষয়ে জানতে মোল্লা আবু কাউসার ও পংকজ দেবনাথের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুন 10, 2026
গ্রেপ্তার

জামিনে মুক্তির পর কারাফটকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

জুন 10, 2026
ভাগ্য নির্ধারণ

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ

জুন 10, 2026
Latest News
জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

গ্রেপ্তার

জামিনে মুক্তির পর কারাফটকেই ফের গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

ভাগ্য নির্ধারণ

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ

টাকা দিয়েছে

ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝড়-বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ১২ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

ঋণ

বাংলাদেশকে ৩১ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান

অপতৎপরতা

ক্যাম্পাসে ছাত্রলীগের অপতৎপরতার অভিযোগে জবি ছাত্রদলের বিক্ষোভ

দৃষ্টিহীনদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী

‘আর্থিক সংকটে চিকিৎসা হতো না’: সেনাবাহিনীর কল্যাণে দৃষ্টি ফিরে পেয়ে আবেগাপ্লুত উপকারভোগীরা

বৃষ্টি ও তাপপ্রবাহ

বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa