Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বাবরের অনবদ্য ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে হারাল পাকিস্তান
খেলাধুলা

বাবরের অনবদ্য ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে হারাল পাকিস্তান

By Sibbir Osmanঅক্টোবর 8, 20224 Mins Read

স্পোর্টস ডেস্ক: রানে ফিরলেন বাবর আজম। খেললেন ৫৩ বলে ১১ বাউন্ডারিতে ৭৯ রানের অনবদ্য ইনিংস।

তার অধিনায়কচিত অপরাজিত ইনিংসে ভর করে ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় পেয়েছে পাকিস্তান।

সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয় পাকিস্তান। ক্রাইস্টচার্চে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কেন উইলিয়ামসন।

তবে বড় টার্গেটের আশায় প্রথমে ব্যাট নিয়ে সফল হননি কিউই অধিনায়ক। পাকিস্তানি বোলারদের তোপে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান করে নিউজিল্যান্ড।

১৪৮ রানের তাড়ায় ১০ বল ও ৬ উইকেট হাতে রেখেই জিতল বাবর আজমের দল।

শুরুতেই জোড়া ধাক্কা লাগে পাকিস্তান শিবিরে। দ্রুতই দুই উইকেট পড়ে যায় তাদের।

আজ বাবর রান পেলেও ফর্মের তুঙ্গে থাকা রিজওয়ানের ব্যাট হাসেনি। টিম সাউদির বলে এলবিডব্লিউ হয়ে ৪ রানে ফেরেন এ উইকেটকিপার-ব্যাটার।

ওয়ানডাউনে শান মাসুম নেমে মাত্র ২ বল টেকেন। থিকনারের বলে উইকেটকিপার কনওয়ের হাতে কট বিহাইন্ড হন। রানের খাতাই খুলতে পারেননি তিনি।

৩৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। কিন্তু সেই চাপ ভালোভাবেই সামলে নেন বাবর।

শাদাব খান, মোহাম্মদ নওয়াজ ও হায়দার আলির সঙ্গে জুটি বেঁধে দলকে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে দেন পাকিস্তান অধিনায়ক।
বাবর

Advertisement

অধিনায়ককে যোগ্য সঙ্গ দেন অলরাউন্ডার শাদাব খান। খেলেছেন ৩৪ রানের ঝলমলে ইনিংস। ১২তম ওভারের দ্বিতীয় বলে থিকনারের দ্বিতীয় শিকারে পরিণত হন শাদাব। ৬২ রানের জুটি ভাঙে।

এরপর বাবরের সঙ্গে জুটি বাধেন মোহাম্মদ নওয়াজ। ১৬তম ওভারের শেষ বলে নওয়াজকে সাজঘরে ফেরান পেসার ট্রেন্ট বোল্ট। ১৯ বলে ১৬ করে ফেরেন তিনি।

এ সময় পাকিস্তানের স্কোর দাঁড়ায় ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৪ রান।

অর্থাৎ জয়ের জন্য ১৮ বলে প্রয়োজন পড়ে ২৪ রানের। ক্রিজে নেমেই একটি করে বাউন্ডারি ও ছক্কা মারেন হায়দার আলি। বাবরও বাউন্ডারি হাঁকান।

১৮তম ওভারেই ২১ রান তুলে জয়ের কাছাকাছি পৌঁছে যায় পাকিস্তান। ১৯তম ওভারের দ্বিতীয় বলে জয়সূচক বাউন্ডারি হাঁকিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটান বাবর।

হায়দার আলি অপরাজিত থাকেন ২ বলে ১০ রান করে।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট হাতে নেমে পাওয়ার প্লেতেও বেশি রান তুলতে পারেনি নিউজিল্যান্ড। প্রথম ৬ ওভারে এক উইকেট হারিয়ে ৪২ রান তুলে কিউইরা।

ইনিংসের দ্বিতীয় ওভারেই কিউই শিবিরে আঘাত হানে পাকিস্তান। নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলে ওপেনার ফিন এলেনকে কট এন্ড বোল্ড করেন পেসার মোহাম্মদ ওয়াসিম। ফিন এলেন সাজঘরে ফেরেন ৮ বলে ১৩ রান করে।

এরপর ধরে খেলে দলকে ১০ওভার পর্যন্ত টেনে নিয়ে যান ডেভন কনওয়ে ও উইলিয়ামসন জুটি। ১০তম ওভারের শেষ বলে কনওয়েকে (৩৬) সাজঘরে ফেরান নওয়াজ। এতে ৬১ রানের জুটি ভাঙে। এক ওভার পরেই নওয়াজের দ্বিতীয় শিকারে পরিণত হন অধিনায়ক কেন উইলিয়ামসনও। স্লগ সুইপ খেলতে গিয়ে বোল্ড হয়ে যান তিনি।

আউট হওয়ার আগে অধিনায়কের ব্যাট ছুঁয়ে আসে ৩০ বলে ৩১ রান। এই ৩১ রানে মাত্র একটি বাউন্ডারি হাঁকাতে পেরেছেন উইলিয়ামসন।

এরপর ১৭ ওভার পর্যন্ত খেলে গ্লেন ফিলিপ ও মার্ক ক্যাম্পবেল জুটি গড়েন ৫৩ রানের। ১৮তম ওভারে শেহনেওয়াজ দাহনির প্রথম ডেলিভারিতে আসিফ আলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন গ্লেন। তার ব্যাট ছুঁয়ে আসে ১৭ বলে ১৮ রান।

রানের গতি বাঁড়াতে গিয়ে ১৯তম ওভারে পর পর ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। ওভারের দ্বিতীয় বলে ৫ রানে ব্যাট করা জেমস নিশামের স্টাম্প উড়িয়ে দেন পেসার হারিস রউফ।

পরের বলেই মিচেল ব্রাসওয়েলকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন হারিস। রানের খাতা না খুলেই প্যাভিলিয়নের পথে হাঁটেন ব্রাসওয়েল।

টেলএন্ডার ইশ শোধি এসে পয়েন্টে বল ঠেলে দিয়ে হারিস রউফের হ্যাটট্রিক ঠেকান। স্ট্রাইক পেয়ে রানে থাকা ক্যাম্পবেল বাউন্ডারি হাঁকান। কিন্তু পরের বলেই লং অন দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ওয়াসিমের ক্যাচে পরিণত হন ক্যাম্পবেল। ৩ বাউন্ডারি ও ২ ছক্কার মারে ১৬ বলে ৩২ রানের ইনিংসের সমাপ্তি হয় তার।

১৯তম ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৫ রান যোগ করতে পারে নিউজিল্যান্ড। শেষ ওভারেও সেই একই দশা। মাত্র ৫ রানই যোগ হয় মোট সংগ্রহে। বিনিময়ে ওয়াসিমকে নিজের উইকেট উপহার দেন ইশ শোধি।

অর্থাৎ পাকিস্তানি বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ডের টেলএন্ডাররা। শেষ ৪ ওভারে ২২ রান করতেই ৫ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।

পাকিস্তানের হয়ে দুর্দান্ত বল করেছেন হারিস রউফ। ৪ ওভারে ২৮ রান দিয়ে তিনি শিকার করেছেন ৩ উইকেট। একটি উইকেট কম পেলেও মাত্র ২০ রান দিয়েছেন মোহাম্মদ ওয়াসিম। ৪৪ রান দিয়ে ওয়াসিমের সমান দুটি উইকেট পেয়েছেন মোহাম্মদ নওয়াজ। শাহনেওয়াজ দাহনি পেয়েছেন একটি।

তিন বছর পর দলে ডাক পেয়ে সাব্বিরের রান ৩১, টিকটক ভিডিও ৩৮

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

জুন 20, 2026
রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

জুন 19, 2026
হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

জুন 19, 2026

Latest News

Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

ফুটবল

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ইতিহাসের প্রাচীনতম ফুটবল

সিরিজ

লিটন-তাসকিন ছাড়াই জিম্বাবুয়ে সিরিজ, এলপিএলে খেলবেন পাঁচ টাইগার

ম্যানুয়েল নয়্যার

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa