
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, টেলিভিশন চ্যানেল ও অনলাইন পোর্টালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব বা ভারপ্রাপ্ত খতিব নিয়োগ সংক্রান্ত একটি সংবাদ ইসলামিক ফাউন্ডেশনের নজরে এসেছে। এই সংবাদটি ভিত্তিহীন ও অসত্য। প্রকৃতপক্ষে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কাউকে খতিব বা ভারপ্রাপ্ত খতিব হিসেবে নিয়োগ কিংবা দায়িত্ব দেওয়া হয়নি এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে এমন কোনো পত্র বা অফিস আদেশ জারি করা হয়নি।’
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘প্রকৃত বিষয়টি হলো—বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন কিছুদিন যাবত মসজিদে না আসায় তাঁর জায়গায় ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ ও মুহাদ্দিস ড. ওয়ালীয়ুর রহমান খানকে নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে।’
ভিত্তিহীন সংবাদ প্রকাশ বা প্রচারের বিষয়টি খতিয়ে দেখার জন্য ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ও মার্কেট বিভাগের পরিচালক মো. আবু সাইদকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



