Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার বাসভাড়া পুনর্নির্ধারণে বৈঠক, সিদ্ধান্ত আজ
জাতীয় স্লাইডার

বাসভাড়া পুনর্নির্ধারণে বৈঠক, সিদ্ধান্ত আজ

By Arif ArmanApril 20, 20262 Mins Read

বৈঠক

Advertisement
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে নতুন ভাড়া কত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আজ সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে প্রস্তাবনা দেওয়া হবে, আর চূড়ান্ত অনুমোদন দেবে সড়ক পরিবহন মন্ত্রণালয়।

রোববার (১৯ এপ্রিল) রাত আটটার দিকে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বৈঠকটি শুরু হয়ে রাত ১০টার দিকে শেষ হয়। এতে বিআরটিএর কর্মকর্তাদের পাশাপাশি পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।

বৈঠক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রচলিত একটি হিসাব অনুযায়ী জ্বালানি তেলের দাম প্রতি লিটার ১ টাকা বাড়লে বাসভাড়া ১ পয়সা বাড়ানো হয়। সেই হিসাবে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধির ফলে ভাড়া ১৫ পয়সা বাড়ানোর বিষয়টি আলোচনায় এসেছে।

তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২২ সালের পর বাস–মিনিবাসের ব্যয়ের পূর্ণাঙ্গ বিশ্লেষণ করা হয়নি। এ সময়ের মধ্যে ডলারের মূল্যবৃদ্ধির কারণে খুচরা যন্ত্রাংশ ও ইঞ্জিন তেলের খরচ বেড়েছে, যা ভাড়া নির্ধারণে বিবেচনায় নেওয়া প্রয়োজন।

বর্তমানে দেশের দূরপাল্লার রুটে বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা নির্ধারিত। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে এ হার কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা। এসি বাসের ভাড়া এবং ট্রাক বা কাভার্ড ভ্যানসহ মালবাহী যানের ভাড়া সরকার নির্ধারণ করে না।

আজ থেকে বাড়ছে জ্বালানির সরবরাহ

এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সড়ক পরিবহনবিষয়ক মন্ত্রী শেখ রবিউল আলম ও সচিব মোহাম্মদ জিয়াউল হক বর্তমানে ঢাকার বাইরে রয়েছেন। ফলে প্রস্তাব পাওয়ার পর মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    বৃত্তির ফল

    বৃত্তির ফল প্রকাশ করা সেই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

    July 10, 2026
    সবজির বাজার

    বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস

    July 10, 2026
    Rain

    সারাদেশে টানা ২ দিন ভারী বৃষ্টির আভাস

    July 10, 2026

    Latest News

    বৃত্তির ফল

    বৃত্তির ফল প্রকাশ করা সেই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

    সবজির বাজার

    বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস

    Rain

    সারাদেশে টানা ২ দিন ভারী বৃষ্টির আভাস

    মাহদী আমিন

    বন্যাকবলিতদের পাশে থাকতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : মাহদী আমিন

    সংস্কৃতিমন্ত্রী

    শিগগির জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী

    Nadi

    দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্দরে সতর্কসংকেত বহাল

    shama

    বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    ক্রীড়া প্রতিমন্ত্রী

    হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী

    সুপার টাইফুন

    ধেয়ে আসছে ঘণ্টায় ২০০ কিমি গতির সুপার টাইফুন

    আইনমন্ত্রী

    আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa