Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বাড়ির ভেতর দিয়ে নেয়া হয়েছে হাইভোল্টেজের বিদ্যুতের তার!
জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

বাড়ির ভেতর দিয়ে নেয়া হয়েছে হাইভোল্টেজের বিদ্যুতের তার!

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 28, 2019Updated:November 28, 20192 Mins Read

বাড়ির ভেতর দিয়ে নেয়া হয়েছে হাইভোল্টেজের বিদ্যুতের তার!

দেলোয়ার আহমেদ, ইউএনবি: চাঁদপুর পৌর এলাকার চেয়ারম্যানঘাট জিটি রোড (উত্তর) এলাকায় তিনতলা ভবন তৈরি করেন সৌদি প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী মাসুদা বেগম। ওই বাড়ির একটি কক্ষের ভেতর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে নেয়া হয়েছে চলমান ৪০০ হাইভোল্টেজের বিদ্যুতের তার। এটিকে ‘মরণ ফাঁদ’ বললেও কম বলা হবে না। যেন ভয়াবহ দুর্ঘটনা আর মৃত্যুকে স্বেচ্ছায় ডেকে আনা!

সরেজমিন গেয়ে দেখা যায়, পৌরসভার অনুমোদনকৃত ভবন তৈরির নকশা অমান্য করে আড়াই শতক জমির ওপর তিনতলা ভবনটি নির্মাণ করা হয়েছে। কয়েক দিন আগে সম্পন্ন করা ঝুঁকিপূর্ণ ভবনটির দ্বিতীয় তলার মাঝখান দিয়ে দুই পাশের দেয়ালের কিছু ইট সরিয়ে বিদ্যুতের হাইভোল্টেজের তার বিপজ্জনকভাবে একটি কক্ষের ভেতর দিয়ে নেয়া হয়েছে।

তবে ঝুঁকি নিয়ে ভবন তৈরি সঠিক হয়নি বলে স্বীকার করে ভবন মালিক মাসুদা বেগম জানান, আমার স্বামী দেশের বাইরে থাকে। আমি এ ভবনটি এক ঠিকাদারকে দিয়ে করিয়েছি। তাকে বলেছিলাম, বিদ্যুৎ বিভাগের লোকজনের সঙ্গে কথা বলে বিদ্যুতের তার সরিয়ে ভবনটি নির্মাণ করতে। কিন্তু ওই ঠিকাদার আমার কথা শোনেননি। আর আমিও ঠিকভাবে তদারকি করতে না পারায় এমন পরিস্থিতি ঘটেছে।

Advertisement

এ বিষয়ে চাঁদপুর পৌরসভার নকশাকার জাহিদুল ইসলাম বলেন, পৌরসভার নির্ধারিত ভবন তৈরির নকশা অমান্য করে শক্তিশালী বৈদ্যুতিক তার ভেতরে রেখে এ ধরনের ভবন নির্মাণ ঠিক হয়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলার নির্দেশ দেয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দা সুমন ভূঁইয়া ও শিহাব মুন্সীসহ অন্যরা জানান, আমরা এ ধরনের ভবন দেখে অবাক! কিভাবে ভবনের মালিক এমন একটি কাজ করল তা বুঝতে পারছি না। আমরা ভবন মালিককে বিদ্যুতের হাইভোল্টেজ তার সরিয়ে ভবন নির্মাণের কথা বলেছিলাম।

এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

এদিকে চাঁদপুরের পিডিবি বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম ইকবাল ইউএনবিকে জানান, ভবনের ভেতর দিয়ে বিদ্যুতের হাইভোল্টেজের যে তার প্রবাহিত হয়েছে, তা ৪০০ ভোল্টেজের। বিষয়টি জানতে পেরে আমরা ইতিমধ্যেই ওই ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেই।

এ ঘটনায় দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি। সূত্র: ইউএনবি

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa