জুমবাংলা ডেস্ক : ছিনতাইকারীদের হামলায় আহত ভ্যানচালক শাহীন দীর্ঘ তিন মাস পর বাড়ি ফিরেছে। তাকে একনজর দেখার জন্য লোকজন ছুটে আসছে তার বাড়িতে।

image-102680

Advertisement
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরার কেশবপুরের মঙ্গলকোট গ্রামের নিজ বাড়িতে ফিরে আসে শাহিন। তিনি মঙ্গলকোট গ্রামের হায়দার আলী মোড়লের ছেলে।

গত ২৮ জুন জীবিকার তাগিদে তার একমাত্র সম্বল ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় শাহীন। কিন্তু ছিনতাইকারীরা তাকে রক্তাক্ত জখম করে তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের জামতলা নামক স্থানে পাট ক্ষেতের মাঝখানে ফেলে রেখে যায়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুলনায় রেফার করা হয়, সেখান থেকে ঢাকা মেডিকেল।

এরপর ঢামেকে চিকিৎসাধীন কিশোর শাহীনের চিকিৎসার সকল ব্যয়ভার গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও তার উপর হামলাকারীদের ইতোমধ্যে পুলিশ গ্রেফতার করেছে।

স্থানীয় ওয়ার্ড সদস্য জহির রায়হান জানান, শাহীনের শারীরিক অবস্থা এখন ভালোর দিকে। তবে ডান হাতটা প্যারালাইজড রোগীদের মতো। মাথার ক্ষত পুরোপুরিভাবে শুকালে এই সমস্যা ঠিক হয়ে যাবে বলে জানিয়েছেন ডাক্তার।

শাহীনের বাবা-মায়ের ইচ্ছা ছেলে সুস্থ হয়ে লেখাপড়া শিখে ভাল চাকরি করবে। সে আর ভ্যানগাড়ি চালাবে না।

এদিকে নিজেদের বসতভিটার জায়গা ও ভাল ঘর না থাকায় ইউপি সদস্য জহির রায়হানের কাছে একটা ঘরের দাবি জানিয়েছে শাহীনের পরিবার।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google