Advertisement
জুমবাংলা ডেস্ক :  বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পরিচালনা পর্ষদের ২৯৮তম পুনর্গঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মে) প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিআরটিসি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম। সভায় সদস্য সচিব ও বিআরটিসির পরিচালক (প্রশাসন) এস এম কামরুজ্জামান বিগত পর্ষদ সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ তুলে ধরেন। বৈঠকে প্রতিষ্ঠানের উন্নয়নে বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়।

উন্মুক্ত আলোচনায় বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানকে অনন্য উচ্চতায় নিয়ে আসায় বিআরটিসি চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।

বক্তব্য রাখেন, রাজশাহী বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি সাধারণ সম্পাদক সাফকাত মঞ্জুর প্রমুখ।

বৈঠকে জানানো হয়, বর্তমানে বিআরটিসিতে প্রায় ৩৫০ জন দক্ষ কারিগর রয়েছে, যারা নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে গাড়ি তৈরি করতে সক্ষম। এ ছাড়াও বিআরটিসির ২৬ প্রশিক্ষণ ইনস্টিটিউট/কেন্দ্রগুলোর মাধ্যমে একদিনে ৫-৬ হাজার প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতা রয়েছে। ২০২১ এর পূর্বে নতুন গাড়ি আসা সত্ত্বেও ৬ কোটি ৩০ লাখ টাকা বেতন দেওয়া সম্ভব হয়নি। এখন পুরোনো গাড়ি দিয়ে প্রতি মাসে প্রায় ১২ কোটি টাকা বেতন দেওয়া হচ্ছে। বিআরটিসির এই উন্নয়ন ও অর্জনকে টেকসই করতে হবে।

১৫৭ উপজেলায় কাল ভোট, ইভিএমে ২৪টি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.