Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় বিএনপিকে জনমুখী রাজনীতিতে ফিরে আসার আহ্বান কাদেরের
জাতীয়

বিএনপিকে জনমুখী রাজনীতিতে ফিরে আসার আহ্বান কাদেরের

By জুমবাংলা নিউজ ডেস্কমার্চ 21, 2022Updated:মার্চ 21, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: বিদেশিরা ক্ষমতায় বসাবে এমন মরীচিকার পেছনে না ঘুরে বিএনপিকে তওবা করে জনমুখী রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ফাইল ছবি
Advertisement

আজ সোমবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে তিনি বিএনপি নেতাদের প্রতি এ আহ্বান জানান।

বিএনপিকে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিতব্য আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান তিনি।  ওবায়দুল কাদের বলেন, বিএনপি রোগ সারাতে আবারও বিদেশি চিকিৎসকের কাছে ধর্না দিতে শুরু করেছে, কিন্তু এতে কোন লাভ হবে না। নালিশের রাজনীতি প্রকৃতপক্ষে বিএনপিকে নিজ দলের মেরুদন্ডহীনতা আর সিদ্ধান্তহীনতাকেই স্পষ্ট করে তুলেছে।

তিনি বলেন, মসনদের মোহ বিএনপিকে স্বাভাবিক রাজনীতি এবং জনগণ থেকে দিন দিন দূরে সরিয়ে দিচ্ছে। কিš,‘ জনগণ মোহগ্রস্থ নয়, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের রাজনীতিতে আস্থাশীল।

‘আওয়ামী লীগ সরকার গণবিরোধী, স্বাধীনতা বিরোধী এবং রাষ্ট্রবিরোধী’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, তার এমন হাস্যকর বক্তব্য বছরের সেরা কৌতুকের মর্যাদা পেতে পারে।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তির সাথে গাঁটছড়া বেঁধে যারা রাজনীতি করে এবং সাম্প্রদায়িক অপশক্তির সাথে ক্ষমতা ভাগাভাগি করে; তাদের মুখে এমন নির্লজ্জ মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশ ও রাষ্ট্রবিরোধী রাজনীতি, নেতিবাচক কর্মকান্ড এবং দুর্নীতি ও অপকর্মের জন্য বিএনপি ইতোমধ্যে গণবিরোধী হিসেবে জনগণের কাছে চিহ্নিত হয়েছে।

বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের আগে নিজের ঘরে গণতন্ত্র ফিরে আনা আবশ্যক। নিজেদের দলে অগণতন্ত্র এবং স্বেচ্ছাচারিতা চর্চা করে বিএনপি কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, দেশবাসী তা আবারও জানতে চায়।

তিনি বলেন, বিএনপি মুখে যতই গণতন্ত্রের কথা বলুক প্রকৃতপক্ষে তারাই গণতন্ত্র বিরোধী অপশক্তি এবং গণতন্ত্রের চলমান অগ্রযাত্রায় প্রধান প্রতিবন্ধক।

বিএনপি নির্বাচন- ভীতি রোগে আক্রান্ত উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অবিরাম সরকারের অন্ধ সমালোচনা এবং মিথ্যাচার এ রোগের লক্ষণ।

বিএনপির সময়কালের অন্ধকার লোডশেডিংয়ের যুগ পেরিয়ে উন্নয়নের আলোয় উদ্ভাসিত দেশের প্রতিটি জনপদ এমনটা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সবসময় জনগণের সুখ-দুঃখের সাথে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর একথা বুঝতে পেরেই বিএনপি অগণতান্ত্রিক পথে হাঁটছে, চোরা গলির সন্ধান করছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
প্রধানমন্ত্রী

কৃষি ও কৃষকদের নিয়ে সরকারের পদক্ষেপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জুন 17, 2026
বিএনপির বহিষ্কৃত নেতা

ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত নেতা পুনরায় গ্রেফতার

জুন 17, 2026
প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিক পাবেন ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী

জুন 17, 2026
Latest News
প্রধানমন্ত্রী

কৃষি ও কৃষকদের নিয়ে সরকারের পদক্ষেপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী

বিএনপির বহিষ্কৃত নেতা

ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত নেতা পুনরায় গ্রেফতার

প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিক পাবেন ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী

ফিটনেস

পদ্মায় ডুবে যাওয়া বাসটির ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিটের মেয়াদ ছিল শেষ

প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

আবহাওয়ার খবর বৃষ্টির

আবহাওয়ার খবর বৃষ্টির: সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, তাপপ্রবাহও থাকছে কিছু জেলায়

জার্মানি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি

শিক্ষা মন্ত্রণালয়

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

আইনজীবী আশিক রুবাইয়াত

সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত পদত্যাগ করেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa