Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন বলেছেন, ‘যেখানে সমাবেশের অনুমতি দেওয়া হবে সেখানেই বিএনপিকে সমাবেশ করতে হবে। আমরা আশা করি সেই দায়িত্বশীলতার জায়গায় তারা থাকবে।’

বুধবার (২৫ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুলিশ অনুমতি দিলেও তারা নয়াপল্টনে সমাবেশ করবেন, না দিলেও নয়াপল্টনে করবেন। এমন প্রশ্নের জবাবে ডিএমপির এই কর্মকর্তা বলেন, ‘আমাকে আইনী কাঠামোর মধ্য থেকে কথা বলতে হবে। কারও বক্তব্যের ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। যেখানে সমাবেশের অনুমতি দেওয়া হবে সেখানেই বিএনপিকে সমাবেশ করতে হবে।’

ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘সব রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই- আইনী কাঠামোতে দেওয়া শর্তগুলো যেন তারা অনুসরণ করে। ঢাকা শহরে যে কোনো রাজনৈতিক দলের সমাবেশ, কোনো মাঠে করাই শ্রেয়। বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোকে সেটিই আমার বলেছি।’

জামায়াতে ইসলামীর সমাবেশের অনুমতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তারা একটি আবেদন করেছে। এই দলটির বিষয়ে হাইকোর্টের অবজারভেশন আছে। শাপলা চত্বরে জামায়াতের মতো দলকে অনুমতি দেওয়া হবে না।’

কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের সমাবেশে বসে পড়ার গোয়েন্দা তথ্য আছে কি না জানতে অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও নেই। অনেক সময় রাজনীতিবিদরা এ ধরনের ঘটনা ঘটার পরে তাদের দায়িত্ব নিতে চায় না। তারা বলেন- কে করেছে তারা জানেন না। এমন অভিজ্ঞতাও আমাদের আছে। কাজেই নাশকতা যে করবে না এমন কথা এখনই বলা যাচ্ছে না। নগরবাসীদের নিরাপদ রাখার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।’

সব রাজনৈতিকদলগুলোকে দায়িত্বশীল আচরণ করার জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানান ড. খ. মহিদ উদ্দিন।

স্কুলে ভর্তিতে সর্বোচ্চ ফি ১০ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.