Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিএনপিতে তারেকের নেতৃত্ব যাঁরা মানছেন না, তাঁরা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন
জাতীয় রাজনীতি

বিএনপিতে তারেকের নেতৃত্ব যাঁরা মানছেন না, তাঁরা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন

By Bhuiyan Md TomalNovember 28, 20233 Mins Read

স্বরাষ্ট্রমন্ত্রী

Advertisement
জুমবাংলা ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে যারা নেতা হিসেবে মানতে পারছেন না, তাঁরা নির্বাচনে আসতে নতুন প্ল্যাটফর্ম তৈরি করছেন বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

বিএনপি না এলে নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে কিনা—এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার কাছে তথ্য আছে, তারেক রহমানকে যারা নেতা হিসেবে মানতে পারছেন না, তাঁর নেতৃত্ব মানতে যাদের কষ্ট হচ্ছে, তাঁরা কিন্তু এরই মধ্যে নির্বাচনে আসবে বলে আমরা জানি। নির্বাচনে আসার জন্য তাঁরা বিভিন্ন প্ল্যাটফর্মও তৈরি করেছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন বিএনপির যে নেতৃত্ব, তা দলটির অনেকের পছন্দ না। যে কারণে তাঁরা নতুন দল করে নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করছেন। আবার বিএনপিরও অনেকেই প্রার্থী হওয়ার চেষ্টা করছেন বলে জেনেছি।’

লেভেল-প্লেয়িং ফিল্ড আছে কিনা—জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, আপনারা দেখবেন, সেটা আছে কিনা। রাজনৈতিক দলগুলোতো প্রচার করবেই। সবাই প্রচারে নামবে। নিজেদের প্রার্থী নিয়ে তাঁরা আনন্দ করবে, উৎসব করবে।

বিএনপি নেতারাতো কারাগারে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘তাঁদের যতগুলো নেতা কারাগারে, তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে। তাঁরা ভাঙচুর করেছেন। বাস জ্বালিয়েছেন, মানুষ পুড়িয়েছেন। এসব ঘটনা আমরা শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে মামলা করেছি ও তাঁরা গ্রেপ্তার হয়েছেন। এছাড়াও তাঁরা বিভিন্ন সময়ে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড করেছেন। বিনা কারণে কাউকে ধরা হয়নি।’

বিএনপি এখন কঠোর আন্দোলন করবে বলে ঘোষণা দিয়েছে—এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘সেই কঠোর আন্দোলন কী আমি জানি না। আমরাতো দেখলাম, ট্রেনের লাইন কাটার জন্য তাঁরা গিয়েছিল, এ দেশের জনগণ তাঁদের ধরিয়ে দিয়েছে। বাসে আগুন দেওয়ার চেষ্টা করলে জনগণ তাঁদের ধরে পুলিশে দিয়েছে। এতে প্রমাণ হয়, এ দেশের মানুষ সহিংসতা পছন্দ করে না। যেখানে জনসমর্থন নেই, সেখানে এ ধরনের চিন্তা কাম্য না।’

নির্বাচন ঘিরে কোনো নাশকতার আশঙ্কা আছে কিনা জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘আমি এখন পর্যন্ত এ ধরনের কোনো খবর পাইনি। আর নাশকতা কেবল বাংলাদেশের মানুষ না, বিশ্বের কোনো সভ্য দেশের মানুষ পছন্দ করেন না। যতই নাশকতা করবে, ততই জনবিচ্ছিন্ন হবে। এতে জনসমর্থনের চেয়ে ধিক্কার জুটবে তাঁদের ভাগ্যে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মানুষ সেটাই চাচ্ছে। সেই আলোকিত বাংলাদেশ থেকে কেউ আর অন্ধকারে ফিরে যেতে চাচ্ছে না। আগামী নির্বাচনে নিজেদের পছন্দের মানুষকে নির্বাচিত করবেন বলে মানুষ তৈরি হয়ে আছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বিএনপির কথিত চেয়ারপারসন তারেক রহমান রাজনীতি করবেন না বলে মুচলেকা দিয়েছিলেন। আবার রাজনীতির মাঠ গরম করছেন। একেক সময় একেক ঘোষণা দিচ্ছেন। ২৮ অক্টোবর সরকার পরিবর্তন হবে, তারপর বিএনপি যেভাবে চাইবে, সেভাবে দেশ চলবে। এমন ঘোষণাও দিয়েছিলেন। সেদিন তারা প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর করেছে। হাসপাতালে তারা ভাঙচুর করেছে। মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা নিশ্চিত যে কোনো দিন নির্বাচনে আসতে পারবে না। যে কারণে তারা কুৎসা রটাচ্ছে, অবান্তর কথা বলে যাচ্ছে। এ কথাটা জোরের সঙ্গে বলতে পারি, নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, সঠিক সময়ই নির্বাচন হবে। এ দেশের মানুষও একটা উৎসবমুখর পরিবেশে চলে এসেছে। সবাই নিজেদের প্রার্থীকে কীভাবে বিজয়ী করা যায়, সেগুলো নিয়ে চিন্তা করছে। কে নির্বাচনে এল আর কে এল না বা কে কী বলল—তা নিয়ে মানুষের কোনো উদ্বেগ নেই।

হরতাল-অবরোধে নির্বাচনে সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি আগেই বলেছি, নির্বাচনে পরাজয় জেনেই তারা আসছে না। ২০০৮ সালে ৩০টি আসন পেয়েছিল। ২০১৪ সালে নির্বাচনে আসেনি। এরপরে জ্বালাও-পোড়াও করল। সারা বাংলাদেশে অগ্নি সন্ত্রাস করেছে।

একরামুজ্জামান ও শাহ আবু জাফরকে বিএনপি থেকে বহিষ্কার

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
বিমানের ইঞ্জিন বিকল

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

June 25, 2026
masud

৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

June 25, 2026
ভূমিকম্প

ঢাকা ঘিরে ভয়াবহ ভূমিকম্প বলয়

June 25, 2026

Latest News

বিমানের ইঞ্জিন বিকল

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

masud

৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

ভূমিকম্প

ঢাকা ঘিরে ভয়াবহ ভূমিকম্প বলয়

salahuddin

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

Ruhul Kabir Rizvi

মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না : রিজভী

দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পেলেন মন্ত্রীর মর্যাদা

১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

OTPMS

পেনশন নিয়ে সুখবর, চালু হচ্ছে ওপিটিএমএস

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa