Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার বিএনপির কর্মীরা আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালিয়েছে: জামায়াত এমপি
জাতীয় স্লাইডার

বিএনপির কর্মীরা আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালিয়েছে: জামায়াত এমপি

By Arif ArmanApril 25, 20262 Mins Read

হামলার শিকার

Advertisement
নেত্রকোনার পূর্বধলায় একটি ফিলিং স্টেশনে জ্বালানি নিতে গিয়ে হামলার শিকার হয়েছেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তাফা। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের গিরিপথ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। হামলাকারীরা এমপির গাড়ি ভাঙচুর করে তাকে দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখে বলে জানা গেছে।

ঘটনার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাছুম মোস্তাফা জানান, এই হামলা একজন সংসদ সদস্যের মর্যাদার ওপর আঘাত। তিনি বলেন, আগামী সংসদ অধিবেশনে আমি স্পিকার ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নোটিশ দেব এবং হামলাকারী সন্ত্রাসীদের নাম সেখানে সুনির্দিষ্টভাবে উল্লেখ করব।

এমপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাছুম মোস্তাফা শুক্রবার সন্ধ্যায় ব্যক্তিগত গাড়িতে করে গিরিপথ ফিলিং স্টেশনে যান। সেখানে মাগরিবের নামাজের জন্য পাম্প সংলগ্ন মসজিদে অবস্থানকালে ১৫-২০টি মোটরসাইকেলে আসা একদল যুবক অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এমপির গাড়ি ভাঙচুর করে এবং মসজিদের ভেতরে তাকে লক্ষ্য করে আক্রমণের চেষ্টা চালায়। দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকার পর উপজেলা প্রশাসন ও পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

বাংলাদেশি দুই শিক্ষার্থীর নিখোঁজ, যুক্তরাষ্ট্রে একজনের মরদেহ উদ্ধার

মাছুম মোস্তাফা অভিযোগ করে বলেন, এটি একটি পরিকল্পিত হামলা। বিএনপির কর্মীরা আমাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ চালিয়েছে। মুসল্লিরা মসজিদের দরজা আটকে দেওয়ায় আমি প্রাণে বেঁচে যাই। আমি মসজিদের ভেতর থেকেই পুলিশ সুপার ও ৯৯৯-এ ফোন দিয়ে সহায়তা চাই। তিনি আরও দাবি করেন, এলাকায় অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে আগে থেকেই উসকানিমূলক স্লোগান দিয়ে মিছিল করা হচ্ছিল।

তবে হামলার এই অভিযোগ অস্বীকার করেছেন পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার। তিনি সাংবাদিকদের বলেন, বিএনপির কোনো নেতা-কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত নয়। মূলত পাম্প বন্ধ থাকাকে কেন্দ্র করে এমপির লোকজনের সাথে পাম্প কর্মচারীদের কথা কাটাকাটি হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের ওপর মিথ্যে অভিযোগ আনা হচ্ছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম জানান, পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে একদল যুবক এমপির গাড়িতে হামলা চালিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    shama

    বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    July 9, 2026
    ক্রীড়া প্রতিমন্ত্রী

    হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী

    July 9, 2026
    সুপার টাইফুন

    ধেয়ে আসছে ঘণ্টায় ২০০ কিমি গতির সুপার টাইফুন

    July 9, 2026

    Latest News

    shama

    বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    ক্রীড়া প্রতিমন্ত্রী

    হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী

    সুপার টাইফুন

    ধেয়ে আসছে ঘণ্টায় ২০০ কিমি গতির সুপার টাইফুন

    আইনমন্ত্রী

    আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

    Ministry

    যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি

    আইনমন্ত্রী

    তত্ত্বাবধায়ক সরকারে ফেরা ছাড়া বিকল্প ছিলো না: আইনমন্ত্রী

    পে-স্কেল বাস্তবায়নে জটিলতা

    পে-স্কেল বাস্তবায়নে জটিলতা, আসছে বড় পরিবর্তন

    Highcourt

    কোটা বাদ, মেধার ভিত্তিতে ৪৬ হাজার শিক্ষকের ফল আবারও প্রকাশের নির্দেশ

    Tarek Rahman

    ঢাকা নিয়ে উদ্বেগ, প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল গড়ার আহবান

    প্রধানমন্ত্রী

    সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ : প্রধানমন্ত্রী

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa