
এবিষয়ে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, আমরা ২০ দলীয় জোট থেকে বের হবো না। জোটকে বলবো, আমরা ২০০ আসনে প্রার্থী দেব।
গত ১৮ ফেব্রুয়ারি আগামী সংসদ নির্বাচনে ২০০ আসনে প্রার্থী দেবে জানিয়ে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেছেন, বর্তমান সরকারের অধীনে কল্যাণ পার্টি সংসদ নির্বাচনে যাবে না। একটি নিরপেক্ষ সরকার ও নতুন করে গঠিত নির্বাচন কমিশনের অধীনে কল্যাণ পার্টি নির্বাচন করতে চায়। এজন্য এখন থেকেই সরকারকে তা করতে বাধ্য করতে হবে।
আগামী নির্বাচনে কি বিএনপি আপনাদের ২০০ আসন দেবে- এই প্রশ্নের জবাবে কল্যাণ পার্টির চেয়ারম্যান বলেন, বঙ্গোপসাগরে তো অনেক পানি গড়ায়। দেখা যাক কি হয়। আর এখনো তো অনেক দেরি আছে।
‘আগামী নির্বাচনে কল্যাণ পার্টি বিএনপির কাছে ২০০ আসন চাইবে, বিএনপি কি তাদেরকে এতো আসন দেবে’- জানতে চাইলে ২০ দলীয় জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, এখনো নির্বাচন ঘোষণা হয়নি। কাজেই এবিষয়ে এখন কোন কথা বলতে পারবো না। সূত্র : বাংলাদেশ জার্নাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



