Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিএনপির ছেড়ে দেয়া ৬ আসনে উপনির্বাচনের ভোট চলছে
জাতীয় স্লাইডার

বিএনপির ছেড়ে দেয়া ৬ আসনে উপনির্বাচনের ভোট চলছে

By Sibbir OsmanFebruary 1, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক: বিএনপির ছয় এমপির পদত্যাগে শূন্য হওয়া ছয় আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ৮৬৭টি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ চলবে।

বর্তমান সংসদের মেয়াদ রয়েছে এক বছরেরও কম। কিন্তু উপনির্বাচন ঘিরে তৈরি হয়েছে জাতীয় রাজনীতির নানা মেরূকরণ। আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ-২, চাঁপাইনবাবগঞ্জ-৩ এবং বগুড়া-৬ আসনে দলীয় প্রার্থী দিলেও ১৪ দলীয় জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টিকে ঠাকুরগাঁও-৩ এবং জাসদকে (ইনু) বগুড়া-৪ আসনে ছাড় দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রার্থী না দিলেও সেখানে বিএনপির পদত্যাগী এমপি উকিল আবদুস সাত্তারকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ। প্রতিটি আসনে জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন।

এদিকে বিএনপি এই উপনির্বাচন বর্জন করলেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে অনেকটা সরাসরি জড়িয়ে পড়েছে। উকিল আবদুস সাত্তারকে ঠেকাতে আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বহিস্কৃত নেতা আবু আসিফ আহমেদকে প্রার্থী করা হয়েছে বলে গুঞ্জন রয়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মী তাঁর পক্ষে কাজ করছেন। অন্য পাঁচ আসনে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে অবস্থান নিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মী।

৬ আসনে উপনির্বাচনের ভোট
ছবি-সংগৃহীত
Advertisement

ভোটের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনার আনিছুর রহমান গতকাল মঙ্গলবার বলেন, সব প্রস্তুতি সম্পন্ন হলেও সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়নি। ইভিএমে ভোট দেওয়ার জন্য ভোটার এডুকেশন যথেষ্ট করা হয়েছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সুন্দর ভোট হবে।

নির্বাচনী এলাকাগুলোর বিভিন্ন সড়কে টহল দিচ্ছে বিজিবি ও পুলিশ। ভোটারদের মধ্যে এই নির্বাচন নিয়ে তেমন উত্তাপ দেখা যাচ্ছে না। ফলে আশানুরূপ ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা রয়েছে ভোট গ্রহণ কর্মকর্তাদের মধ্যে। ছয় আসনে ভোটকেন্দ্র ৮৬৭টি। ভোট কক্ষ ৫ হাজার ৮৯৮টি। ভোটার ২২ লাখ ৫৪ হাজার ২১৭ জন। ছয়টি আসনে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে ভোটের একদিন আগেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদকে খুঁজে পাওয়া যায়নি। তাঁর পরিবারের সদস্যরা বলছেন, শুক্রবার রাত থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। নির্বাচন কমিশনার আনিছুর রহমান গতকাল নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে বলেন, পারিপার্শ্বিক যে কথাগুলো আসছে, যেগুলো ভাইরাল হয়েছে, তাতে মনে হচ্ছে প্রার্থী আত্মগোপনে আছেন। আর প্রার্থী খুঁজে না পাওয়ায় ভোটের মাঠে নতুন মেরুকরণ হবে না।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে লড়ছেন আওয়ামী লীগের জিয়াউর রহমান, স্বতন্ত্র মোহাম্মদ আলী সরকার, স্বতন্ত্র খুরশিদ আলম বাচ্চু, জাতীয় পার্টির আবদুর রাজ্জাক, জাকের পার্টির গোলাম মোস্তফা ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) নবীউল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ভোটের লড়াইয়ে রয়েছেন আওয়ামী লীগের আবদুল ওদুদ, স্বতন্ত্র সামিউল হক লিটন ও বিএনএফের কামরুজ্জামান খান।

বগুড়ার দুই আসনের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বগুড়া-৬ আসনের কাহালু উপজেলার ভোটকেন্দ্রগুলো। ওই উপজেলায় ৬৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টিই ঝুঁকিপূর্ণ। এই আসনের প্রার্থীরা হচ্ছেন- আওয়ামী লীগের রাগেবুল আহসান রিপু, জাসদের ইমদাদুল হক এমদাদ, জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর, স্বতন্ত্র আবদুল মান্নান আকন্দ, গণফ্রন্টের আফজাল হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম, জাকের পার্টির ফয়সাল বিন শফিক, স্বতন্ত্র মাসুদার রহমান হেলাল, স্বতন্ত্র আশরাফুল হোসেন ওরফে হিরো আলম এবং সরকার বাদল। বগুড়া-৪ আসনের প্রার্থীদের মধ্যে রয়েছেন- জাসদের রেজাউল করিম তানসেন, জাতীয় পার্টির মোস্তফা ফারুক, স্বতন্ত্র আশরাফুল হোসেন ওরফে হিরো আলম, কামরুল হাসান সিদ্দিকী জুয়েল ও মোশফিকুর রহমান কাজল।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, জাতীয় পার্টির আবদুল হামিদ ভাসানী, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল, অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা ও আবু আসিফ আহমেদ ভোটের লড়াইয়ে রয়েছেন।

৫ অতিরিক্ত সচিবকে বদলি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa