Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
জাতীয় রাজনীতি

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

By Sibbir OsmanNovember 22, 20212 Mins Read

জুমবাংলা ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী বুধবার (২৪ নভেম্বর) সারা দেশে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দেবে বিএনপি।
বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

Advertisement

সোমবার (২২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আগামী বুধবার (২৪ নভেম্বর) আমরা সারাদেশে জেলা প্রশাসকের কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে স্মারকলিপি দেবো। এতে যদি মুক্তি না হয় তাহলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

আন্দোলন ছাড়া পথ নেই উল্লেখ করে তিনি বলেন, আন্দোলন, আন্দোলন, আন্দোলন। আন্দোলন হচ্ছে একমাত্র পথ।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সকল রাজনৈতিক দলগুলোকে একত্র হওয়ার আহ্বানও জানান তিনি।

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।

সমাবেশে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগরী শাখার সদস্য রফিকুল আলম মজনু, আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে এদিন সকাল ১০টায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা ও ফুটপাতে হাজারখানেক নেতা-কর্মীর উপস্থিতিতে এ সমাবেশ শুরু হয়।

‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করছেন দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম।

মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তরের সদস্য সচিব আমিনুল হকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারাও উপস্থিত আছেন এ কর্মসূচিতে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল ১০টার পর সমাবেশস্থলে উপস্থিত হন।

সহিংস হলে ব্যবস্থা, বিএনপিকে স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

আবদুস সালাম বলেন, “আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যু সন্ধিক্ষণে আছেন। তাকে দ্রুত বিদেশে পাঠানো অতি জরুরি। এজন্য আমরা রাস্তায় নেমেছি। আমাদের নেত্রীকে বিদেশে না পাঠানো পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।”

ঢাকা ছাড়াও সারাদেশে মহানগর-জেলা-উপজেলায় একযোগে এই সমাবেশ হচ্ছে জানিয়ে আবদুস সালাম বলেন, রাজধানীর এই সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করবেন তারা।

৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বহু বছর ধরে আরথ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত ১৩ নভেম্বর থেকে তিনি বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি।

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ৫ রাজনৈতিক দলের স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026

Latest News

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa