Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিএনপির নেতিবাচক ও অপরাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগ : কাদের
জাতীয়

বিএনপির নেতিবাচক ও অপরাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগ : কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 31, 20203 Mins Read
বিএনপির নেতিবাচক ও অপরাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগ :  কাদের
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কখনোই বিএনপির বিরুদ্ধে নয়, তাদের নেতিবাচক ও অপরাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগ।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উন্নয়ন ও অর্জনের কথা বললেই বিএনপির গাত্রদাহ হয়। আওয়ামী লীগ কখনোই বিএনপির বিরুদ্ধে নয়, তাদের নেতিবাচক ও অপরাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগ। ’

ওবায়দুল কাদের আজ শনিবার নোয়াখালীর চৌমুহনী পৌরসভার উদ্যাগে নবনির্মিত পৌরপার্ক ও টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, ৭৫ এর খুনী ও খুনের মদদদাতা, গ্রেনেড হামলার খুনের মাস্টারমাইন্ড ও সাম্প্রদায়িক অপশক্তি বগলে নিয়ে যারা দেশের রাজনীতিকে বিষাক্ত করেছে তাদের কাছে শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির কথা শুনতে ভালো না লাগাই স্বাভাবিক। শেখ হাসিনার উন্নয়নের কথা শুনলে ‘হাওয়া ভবন তন্ত্রের’ কুশীলবদের গাত্রদাহতো হবেই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাকি বিএনপির বিরুদ্ধে কথা বলে- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকারের বিরুদ্ধে প্রতিদিন চিরাচরিত মিথ্যাচারের ভাঙ্গা রেকর্ড বাজিয়ে তাদের এখন শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদগার করাই হচ্ছে রোজনামচার অংশ।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বের প্রসংশায় বিশ্ব সমাজ যখন পঞ্চমুখ তখন বিএনপির সহ্য হয় না, মনের যন্ত্রণা বেড়ে যায়। দেশের জনগণ এখন শেখ হাসিনার অর্জনের কথা যেমন শুনতে চায়, তেমনি বলতেও চায়।

ওবায়দুল কাদের বলেন, রাজপথের রাজনীতিতে বিএনপিকে এখন হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না। তাদের রাজনীতি এখন ফেসবুক স্ট্যাটাস ও গণমাধ্যমেই সীমাবদ্ধ।

বিএনপি মহাসচিবকে একজন সজ্জন মানুষ হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তিনিতো নিজের কথা বলেন না,শুধু রিলে করেন, তিনি হচ্ছেন পুতুল নাচের পুতুল। অন্ধকার থেকে সুতোর টানে চলে বিএনপির অপরাজনীতি আর লিপ সার্ভিস।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ দেউলিয়া হয়নি, বরং অতীতের যে কোন সময়ের চেয়ে অধিকতর শক্তিশালী, সুসংগঠিত এবং জনঘনিষ্ট।

বিএনপিতে সেদিন দেউলিয়া হয়েছে, যেদিন তারা তাদের গঠনতন্ত্র থেকে দুর্নীতি বিরোধী ৭ ধারা বাতিল করেছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, চিহ্নিত দুর্নীতিবাজদের দলের দায়িত্ব দিয়ে সেদিনই বিএনপি দলের অপমৃত্যু ঘটিয়েছে।

নোয়াখালীর সাম্প্রতিক ঘটনা সম্পর্কে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, উন্নয়ন যতই হোক সবকিছু ম্লান হয়ে যায় দু’একটা নেতিবাচক ঘটনায়। যে কোন অপরাধের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর এবং স্পষ্ট। গুটিকয়েক অপরাধীর জন্য সরকারের উন্নয়ন অর্জন ম্লান হতে পারে না।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অদম্য গতিতে যে এগিয়ে যাওয়া, তার প্রভাব নোয়াখালীতেও পড়েছে। যোগাযোগ অবকাঠামো উন্নয়নে ফেনী হতে বেগমগঞ্জ এবং বেগমগঞ্জ থেকে সোনাপুর সড়ক চারলেনে উন্নীতকরণের কাজ এগিয়ে চলছে।

নোয়াখালীর প্রশাসক ও পুলিশ সুপারের উদ্দেশ্য মন্ত্রী বলেন, জেলার বিভিন্ন স্থানে গড়ে উঠা জনগণের শান্তি ও স্বস্তি বিনষ্টকারী সামাজিক অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa